চিন্ময়কৃষ্ণের জেলবদল, সঙ্গে গেলেন না সাত্ত্বিক খাবার রান্নার সহকারী

ঢাকা: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সরানো হয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে। কিন্তু নতুন জেলে তাঁর খাবারের ব্যবস্থা নি

ঢাকা: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সরানো হয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে। কিন্তু নতুন জেলে তাঁর খাবারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, চট্টগ্রামে থাকাকালীন যে তরুণ ব্রহ্মচারী তাঁর জন্য সাত্ত্বিক আহার তৈরি করতেন, তাঁকে সঙ্গে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়নি। ফলে চিন্ময়কৃষ্ণের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর আইনজীবী ও অনুগামীরা। চিন্ময়কৃষ্ণের খাদ্যাভ্যাস অন্য বন্দিদের থেকে আলাদা। তিনি পেঁয়াজ-রসুন ছাড়া নিরামিষ খাবার গ্রহণ করেন। চট্টগ্রাম কারাগারে বন্দি হওয়ার পর প্রথম দিকে জেলের সাধারণ খাবার খেতে না পেরে শুধু ফলের উপর নির্ভর করতে হয়েছিল তাঁকে।

এতে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাঁর জন্য বাইরে থেকে খাবার পাঠানোর ব্যবস্থা হয়। যে ব্রহ্মচারী খাবার পৌঁছে দিতেন, পরে একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনিও চট্টগ্রাম কারাগারে বন্দি হন। এরপর জেলের ভিতরেই চিন্ময়কৃষ্ণ ও নিজের জন্য রান্নার দায়িত্ব সামলাতেন তিনি। কিন্তু চিন্ময়কৃষ্ণকে কেরানীগঞ্জে পাঠানো হলেও ওই তরুণকে চট্টগ্রামেই রাখা হয়েছে বলে অভিযোগ। ফলে নতুন কারাগারে তাঁর বিশেষ খাদ্যাভ্যাস মেনে খাবার পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। চিন্ময়কৃষ্ণের আইনজীবীদের আশঙ্কা, উপযুক্ত খাবারের ব্যবস্থা না হলে তাঁর শারীরিক সমস্যা বাড়তে পারে।

তাঁদের দাবি, আপাতত ফল খেয়েই দিন কাটাচ্ছেন তিনি। আইনজীবীদের একাংশ জেলবদলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে স্থানান্তরের পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে বলে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তার সপক্ষে কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। কারা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, বন্দিদের এক কারাগার থেকে অন্যত্র পাঠানো প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তরফে এই স্থানান্তরকে রুটিন বদলি বলে ব্যাখ্যা করা হয়েছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণকে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-সহ মোট ছ’টি ফৌজদারি মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে।

কোনও মামলায় জামিন পেলেও অন্য মামলার কারণে এখনও মুক্তি পাননি তিনি। দীর্ঘদিন চট্টগ্রামে বন্দি থাকার পর সম্প্রতি তাঁকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আরও পড়ুন- ‘বাংলাদেশের অন্যায্য দাবি মানা হবে না!’ তারেককে পাল্টা বার্তা ভারতের ৩ দিনের সফর সূচি কেটে ২৫ ঘন্টা! তাতেই মোদীর কাছে ১৮ হাজার কোটির প্যাকেজ দাবি বালেন শাহের

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗