MS Dhoni Retirement: আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর

চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০২০ সালে। আর ১৮ নভেম্বর, ২০২৬ আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আগামী আইপিএল মরশুমে আর চেন্নাই সুপার কিংসের(Chennai Super Kings) জার্স

চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০২০ সালে। আর ১৮ নভেম্বর, ২০২৬ আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আগামী আইপিএল মরশুমে আর চেন্নাই সুপার কিংসের(Chennai Super Kings) জার্সিতে মাঠে খেলতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। তবে নতুন ভূমিকায় দেখা যাবে এমএসডিকে। তাঁর বিদায়বেলায় আবেগঘন একটি বার্তা দিলেন স্ত্রী সাক্ষী সিংহ। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সাক্ষী ধোনির কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ও নতুন সম্ভাবনাময় এক অধ্যায়ের শুরুর কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, 'সুন্দর নতুন কিছু শুরু করার জন্য কিছু অধ্যায়ের সমাপ্তি প্রয়োজন হয়। বছরের পর বছর ধরে যারা মাহিকে ভালবেসেছেন, সমর্থন করেছেন ও বিশ্বাস রেখেছেন।

আপনাদের আমরা ব্যক্তিগতভাবে চিনি বা না চিনি, আমাদের অন্তরের অন্তস্তল থেকে সবাইকে ধন্যবাদ। সব ভালোবাসার জন্য চিরকৃতজ্ঞ। নতুন শুরু, নতুন রোমাঞ্চ ও আরও অনেক সুন্দর স্মৃতির জন্য শুভকামনা। তোমাকে নিয়ে ভীষণ গর্বিত, মাহি। সবসময়।' এদিকে, আইপিএল থেকে অবসরের পর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন। নিজের ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের বিভিন্ন সতীর্থদের সঙ্গে ছবি দিয়ে একটি ভিডিও ক্লিপ বানিয়েছেন, যেখানে ম্যাঁয় পল দো পল কা শায়ার হুঁ' গানটি যোগ করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, 'ভক্তরা আমাকে ভুল প্রমাণ করেছেন, এটি স্বীকার করে নেওয়ার জন্য এর চেয়ে ভাল কোনও গান হতে পারে না।' ২০১৯ বিশ্বকাপে দেশের জার্সিতে শেষবার খেলতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে। এরপর ২০২০ সালে আচমকাই ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন দেশের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নেন।

কিন্তু আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছিলেন দুবারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। গত মরশুমে প্রথমবার চোটের কবলে পড়ায় তিনি আইপিএলে এক ম্যাচও খেলতে পারেননি। আসন্ন মরশুমের আগে তাঁর ফিটনেস এবং সিদ্ধান্ত ঘিরে সকল ক্রিকেটপ্রেমীর মধ্যেই আগ্রহ ছিল। শেষমেশ রিটেনশন তালিকা প্রকাশের ডেডলাইন ডেতে আসল সেই খবর। ধোনি আর ক্রিকেটার নয়, আগামী মরশুম থেকে সিএসেকের মেন্টরের ভূমিকা উপস্থিত থাকবেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মাহির ক্রিকেট কেরিয়ারও সমাপ্তি হয়ে গেল। চেন্নাই সুপার কিংসের তরফে সোশ্য়াল মিডিয়ায় ধোনিকে কৃতজ্ঞতা জানিয়ে বার্তা দেওয়া হয়। এমনকী ধোনি যে সিএসকের মেন্টর হিসেবে কাজ করবেন, সে কথাও জানানো হয়।

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

তথ্যসূত্র ও ঋণস্বীকার: এবিপি আনন্দ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗