Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
কলকাতা: সকাল সকাল অগ্নিকাণ্ড কলকাতায়। আগুন লাগে রাসবিহারীতে একটি রেস্তোরাঁয়। সেখানে চায়েগ্রাম ক্যান্টিন নামের একটা রেস্তোরাঁয় আগুন লাগে বলে খবর। সকাল ৮ টার দিকে ওই রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়রা শাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা। আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে চরম ভোগান্তি, ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ স্পাইসজেটের উড়ান, আটকে শতাধিক যাত্রী আজ সকাল ৮ টার দিকে রাসবিহারীর কাছে চায়েগ্রাম ক্যান্টিন নামের ওই রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। সেই সময় ওই দোকানের শাটার বন্ধ ছিল। কালো ধোঁয়া বেরতে দেখে আশপাশের দোকানিরা ওই শাটার ভাঙার চেষ্টা করেন।
তারপর খবর দেওয়া হয় দমকলকে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দোকানের ভিতরে থাকা চিমনির অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এ ছাড়াও ভিতরে কোনও পকেট ফায়ার রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে দমকল। দমকল কর্মীরা এসে শাটার কেটে ভিতরে ঢোকেন। যে সময় আগুন লেগেছে সেই সময় ভিতরে কেউ ছিলেন না বলেও জানা গিয়েছে। ভিতরে কেউ না থাকলেও কীভাবে আগুন লাগলো, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই দোকানের আশপাশে একাধিক দোকান রয়েছে।
যদি এই আগুন অনেকটা বড় হত, তাহলে আশপাশের দোকানেও এই আগুন ধরে যেতে পারত। কিন্তু দ্রুত দমকল এসে যাওয়াতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। যেহেতু এটি একটি রেস্তোরাঁ, সেহেতু ভিতরে একাধিক গ্যাস সিলিন্ডার ছিল। আর আগুন খুব বেড়ে গেলে সেই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যেতে পারত। আর তাতে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত। যদিও এই সিলিন্ডারের গা কিছুটা পুড়ে গেলেও সম্পূর্ণ আগুন লাগেনি এই সিলিন্ডারে। স্বাভাবিক ভাবেই স্থানীয়রা বলছে যদি কোনও ভাগে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করত, তাহলে আশপাশের দোকানে ভয়াবহ আগুন ধরে যেত। পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়।
পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।
মতামত দিন