হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু আহত
হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ। হামলায় জাহাজের ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন। এ কথা জানিয়েছে আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক)। অ্যাডনক জানায়, রাতে হরমুজ
হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ। হামলায় জাহাজের ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন।
এ কথা জানিয়েছে আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক)। অ্যাডনক জানায়, রাতে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের একটি জাহাজে হামলা চালানো হয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানিটির তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে মঙ্গলবার ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। একই সময়ে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র ও ঋণস্বীকার:
আমার দেশ ↗
মতামত দিন