কঠিন সময়ে যাঁদের সান্নিধ্যে ‘জীবন রক্ষা’, সেই বিশেষ ৩ জন্মতারিখের হদিস দিচ্ছে সংখ্যাতত্ত্ব

কোনও কোনও মানুষের জীবনে ঝঞ্ঝাটের শেষ নেই। আজ এই তো, কাল সেই! অথচ এর মাঝেই এমন কিছু মানুষ চোখে পড়ে যারা হাজারো সমস্যার মধ্যেও একদম কুল। আর তাদের সান্নিধ্য আপনাকেও শান্ত হতে সাহায্য করে। মুহূর্তেই

কোনও কোনও মানুষের জীবনে ঝঞ্ঝাটের শেষ নেই। আজ এই তো, কাল সেই! অথচ এর মাঝেই এমন কিছু মানুষ চোখে পড়ে যারা হাজারো সমস্যার মধ্যেও একদম কুল। আর তাদের সান্নিধ্য আপনাকেও শান্ত হতে সাহায্য করে। মুহূর্তেই প্রশান্ত হয়ে ওঠে চারপাশ। ব্যাপারটা কী? সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্রের হিসাব বলছে, মাসের বিশেষ কয়েকটি তারিখে জন্ম নেওয়া মানুষেরা জন্মগতভাবেই অন্যকে স্বস্তি দেওয়ার জাদুকরি ক্ষমতা রাখেন। তাঁদের সান্নিধ্যে এলেই মন হালকা হতে বাধ্য। শুধু তাই নয়, অন্ধকার পথ থেকে সরে গিয়ে রক্ষা পেতে পারে আপনার জীবনও।

এমনটাই জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। প্রতীকী ছবি জানেন কি কোন কোন তারিখের জাতকেরা এর মধ্যে পড়েন? ২০ তারিখের জাতক: শান্ত প্রকৃতির কূটনীতিবিদ মাসের ২০ তারিখে যাঁদের জন্ম, তাঁদের মধ্যে এক অদ্ভুত স্নিগ্ধতা কাজ করে। জীবনের যে কোনও বিশৃঙ্খল পরিস্থিতিতে এই মানুষেরা হয়ে ওঠেন আস্থার প্রতীক। সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী, ২০ তারিখের যোগফল ২। এই সংখ্যাটি মূলত অংশীদারি, কূটনীতি এবং শান্তি বজায় রাখার নির্দেশক। তাঁরা কারও উপর জোর করে নিজের মতামত চাপিয়ে দেন না। বরং অন্যকে শান্তভাবে কথা বলতে দেন এবং নিজেরা ধৈর্য ধরে শোনেন। ক্যালডিয়ান সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ২ সংখ্যাটির উপর আধিপত্য রয়েছে চন্দ্রের।

মনের কারক গ্রহ চন্দ্রের প্রভাবে এই জাতকেরা অত্যন্ত সংবেদনশীল ও সহানুভূতিশীল হন। তাঁদের এই চাঁদের আলোর মতো স্নিগ্ধ উপস্থিতি চারপাশের মানুষকে ভরসা জোগায়। ১৫ তারিখের জাতক: জন্মগত সমঝোতাকারী যাঁদের জন্ম মাসের ১৫ তারিখে, তাঁদের মূল লক্ষ্যই হল চারপাশের ভারসাম্য বজায় রাখা। এই জন্মতারিখের যোগফল হল ৬। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ৬ হল প্রেম, সৌন্দর্য, গৃহ এবং পরিচর্যার প্রতীক। ১৫ তারিখের জাতকদের ঘরদোর যেমন গোছানো ও মনোরম হয়, তেমনই তাঁদের কথাতেও থাকে গভীর চিন্তার ছাপ। কোথাও কোনও উত্তেজনা তৈরি হলে সবার আগে তাঁরাই তা প্রশমিত করেন। কখনও একটি সুন্দর হাসি বা উপযুক্ত সময়ে দেওয়া ভালোবাসার পরশ দিয়ে তাঁরা পরিস্থিতি সামলে নেন। প্রেম ও আনন্দের গ্রহ শুক্রের দ্বারা শাসিত হওয়ায় এই জাতকদের জন্য অন্যদের ভালো রাখাটা খুবই সহজ।

প্রতীকী ছবি ২৭ তারিখের জাতক: সহমর্মী রক্ষাকর্তা মাসের ২৭ তারিখে যাঁদের জন্ম, তাঁদের মধ্যে কাজ করে এক প্রাচীন আত্মার প্রজ্ঞা। এই তারিখের যোগফল ৯, যা সর্বজনীন মানবতা, ক্ষমা এবং গ্রহণের প্রতীক। নিজেদের জীবনে গভীর কষ্টের সময় পার করে এলেও তাঁরা কখনোই কঠোর হন না। বরং সেই কষ্টকেই তাঁরা রূপ দেন অপার সহমর্মিতায়। তাঁরা কখনোই বিচার করতে বসেন না, বরং মানুষের ব্যক্তিগত অভিযাত্রাকে সম্মান জানান। মঙ্গল গ্রহের প্রভাবে এই জাতকদের ভেতরে থাকে এক দারুণ সুরক্ষা কবচ। প্রয়োজনে তাঁরা ঢাল হয়ে দাঁড়ান অন্যদের বিপদে। রক্ষা করেন জীবন। এমন মানুষদের পাশে পেলে যে-কেউ উপকৃত হবেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗