ফেসবুক না খুললেও ফেসবুক জানে আপনি কী করলেন! এই গোপন লিস্টটা একবার দেখুন
আপনি ফেসবুক না খুললেও ফেসবুক জানে আপনি কোন ওয়েবসাইটে গেলেন, কোন অ্যাপে কী কিনলেন! কারণ অনেক ওয়েবসাইট আর অ্যাপ আপনার তথ্য ফেসবুকের কাছে পাঠিয়ে দেয়। আর সেই সব তথ্য একটা গোপন লিস্টে জমা থাকে, যেটা বেশিরভাগ মানুষ কোনোদিন খুলেই দেখে না। এই লিস্টটার নাম Off-Facebook Activity, নতুন নামে এখন অনেকের ফোনে দেখায় “Your activity off Meta technologies” বা “Activity from other businesses”। এখানে গেলেই দেখতে পাবেন কোন কোন অ্যাপ আর ওয়েবসাইট আপনার সম্পর্কে ফেসবুককে জানিয়েছে। লিস্টটা দেখবেন যেভাবে ১. ফেসবুক অ্যাপ খুলে প্রোফাইল ছবি বা মেনুতে ট্যাপ করুন।
২. Settings & privacy-তে গিয়ে Settings খুলুন। ৩. উপরের দিকে Accounts Center-এ ট্যাপ করুন। ৪. Your information and permissions-এ যান। ৫.
Your activity off Meta technologies (কারও ফোনে Activity from other businesses নামে থাকতে পারে) খুলুন। এখানেই সেই লিস্টটা পাবেন। পুরোনো তথ্য মুছে ফেলবেন যেভাবে একই পেজে Clear previous activity অপশনটা পাবেন। সেখানে ট্যাপ করে Clear চাপলেই জমে থাকা পুরোনো তথ্য আপনার অ্যাকাউন্ট থেকে আলাদা হয়ে যাবে। চাইলে কোনো একটা নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের নামে ট্যাপ করে শুধু সেটার তথ্যও মুছতে পারবেন। ভবিষ্যতে যাতে আর না জমে শুধু মুছলেই হবে না, নইলে লিস্টটা আবার ভরতে থাকবে। একই পেজে Manage future activity-তে গিয়ে Disconnect future activity চালু করুন।
এতে এরপর থেকে অন্য অ্যাপ-ওয়েবসাইটের তথ্য আপনার অ্যাকাউন্টের সঙ্গে আর জোড়া লাগবে না। দুটো কথা আগেই জেনে রাখুন প্রথমত, এটা করলে বিজ্ঞাপন কমবে না — বিজ্ঞাপন আগের মতোই আসবে, শুধু আপনার পছন্দের সঙ্গে কম মিলবে। দ্বিতীয়ত, তথ্য মুছলেই সেটা পুরোপুরি মুছে যায় না, শুধু আপনার অ্যাকাউন্ট থেকে আলাদা করা হয়। তবু নিজের তথ্য কোথায় যাচ্ছে, সেটা দেখে নেওয়া আর ভবিষ্যতেরটা বন্ধ করা — এটুকু নিজের হাতে রাখাই বুদ্ধিমানের কাজ। একবার লিস্টটা খুলে দেখুন, চমকে যাবেন কত নাম জমে আছে! প্রতিদিন এমন আরও টিপস পেতে আমার Telegram চ্যানেলে যোগ দিন: https://t.me/earnhelosp The post ফেসবুক না খুললেও ফেসবুক জানে আপনি কী করলেন! এই গোপন লিস্টটা একবার দেখুন appeared first on Trickbd.com.
মতামত দিন