Jalpaiguri Blood: চূড়ান্ত গাফিলতি! সরকারি হাসপাতালে AB পজেটিভের জায়গায় দেওয়া হয়েছিল A পজেটিভ রক্ত, জলপাইগুড়িতে মৃত্যু সেই বীরেন্দ্রনাথের

জলপাইগুড়ি: রক্ত অদল-বদল হয়েছিল। তারপর থেকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দু’বার

জলপাইগুড়ি: রক্ত অদল-বদল হয়েছিল। তারপর থেকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দু’বার ডাইলেসিস হওয়ার পরেও অবস্থার অবনতি হয়েছিল বলে দাবি পরিবারের। আজ সকালে মৃত্যু হল বীরেন্দ্রনাথের।

ঘটনায় হাসপাতালের চারজনকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর। কোথা থেকে সমস্যা শুরু? জলপাইগুড়ি কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মা (৬১)। ব্লাড গ্রুপ AB+। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁকে রক্ত দিতে বলেন চিকিৎসক।

বাড়ির লোকেরা ডোনার জোগাড় করে রক্ত সংগ্রহ করেন। এরপর শুরু হয় রক্ত দেওয়া। খানিকটা রক্ত শরীরে যেতেই অসুস্থ হন রোগী। এরপর বাড়ির লোক দেখতে পান তাঁকে A+ রক্ত দেওয়া হয়েছে। সঙ্গে-সঙ্গে তাঁরা নার্সকে জানান। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় CCU-তে।

তাঁরই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানায় পরিবার। মঙ্গলবার তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। জ্বরও আসে প্রবল বলে জানায় পরিবার। পরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে ডোনার জোগাড় হয়। কিন্তু পরিবারের দাবি, আজ সকাল থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যু হয়েছে তাঁর।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗