রাজনীতি

লবণে স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ

লবণে স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ
লবণে স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ
লবণে স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
সম্পাদকের পছন্দ

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ছবি: সংগৃহীত।আফগানিস্তান ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া শরণার্থীদের পাকিস্তানে ফেরত পাঠানোর প...

দেশে লবণের চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে লবণচাষিদের উৎপাদনে উৎসাহিত করা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে অপরিশোধিত লবণের ন্যূনতম পাইকা...

দেশে লবণের চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে লবণচাষিদের উৎপাদনে উৎসাহিত করা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে অপরিশোধিত লবণের ন্যূনতম পাইকারি মূল্য প্রতি মণ ৪২৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার
সম্পাদকের পছন্দ

সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার

রঞ্জিত সরকারসিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সর...

আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উৎপাদন খরচ পর্যালোচনা করে বর্তমান বাজারমূল্য পুনর্নির্ধারণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। লবণের চাহিদা নিরূপণ, উৎপাদননীতি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় এসব উদ্যোগ ও সুপারিশ উঠে এসেছে। একই সঙ্গে লবণের উৎপাদন, চাহিদা, মজুত, বাজারমূল্য এবং আসন্ন মৌসুমের প্রস্তুতি পরিকল্পনা নেওয়া হয়েছে।

লবণ মিল মালিক ও চাষি প্রতিনিধিসহ এ খাতের সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে নতুন উদ্যোগ বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দেশে অপরিশোধিত লবণের মোট চাহিদা ২৫ লাখ ৩৪ হাজার টন। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে দেশে লবণ উৎপাদিত হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৯২৬ টন।

ফলে চাহিদার তুলনায় দেশীয় উৎপাদনে ঘাটতি রয়েছে। এ অবস্থায় উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। লবণে গত ১৭ অক্টোবর পর্যন্ত দেশে অপরিশোধিত লবণের মোট মজুত ছিল ৪ লাখ ৮২ হাজার টন।

এর মধ্যে লবণ মাঠে ৩ লাখ ২০ হাজার এবং মিল পর্যায়ে ১ লাখ ৬২ হাজার টন। চলতি নভেম্বর থেকে শুরু হওয়া নতুন লবণ মৌসুমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর অধিকতর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে নীতিনির্ধারকের পক্ষ থেকে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মাঠপর্যায়ে প্রতি কেজি লবণের গড় উৎপাদন খরচ ৮ টাকা ৫৫ পয়সা।

সে হিসাবে প্রতি মণ উৎপাদন খরচ দাঁড়ায় ৩৪২ টাকা। অথচ ১৭ অক্টোবর পর্যন্ত মাঠপর্যায়ে প্রতি মণ লবণ বিক্রি হয়েছে গড়ে ৩৪৪ টাকায়। অর্থাৎ উৎপাদন খরচ বাদ দিয়ে চাষিদের হাতে থাকছে সামান্য অর্থ।

এর সঙ্গে মাঠ থেকে মিলে পরিবহন খরচ যোগ হওয়ায় পুরো প্রক্রিয়ায় ব্যয় আরো বাড়ছে। এ পরিস্থিতিতে লবণচাষি কল্যাণ সমিতির পক্ষ থেকে মাঠপর্যায়ে প্রতি মণ কাঁচা লবণের দাম ৪২৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তার ভিত্তিতে অপরিশোধিত লবণের সর্বনিম্ন পাইকারি বিক্রয়মূল্য প্রতি মণ ৪২৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উৎপাদন খরচ ও বাজারমূল্য পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। নীতিনির্ধারকেরা জানান, ২০২১ সালের আয়োডিনযুক্ত লবণ আইন অনুযায়ী গঠিত জাতীয় লবণ কমিটির মাধ্যমে উৎপাদন খরচ পর্যালোচনা করে বর্তমান বাজারমূল্য পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা যাচাই করা হবে। প্রয়োজনে দাম পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।

দেশীয় উৎপাদন বাড়াতে চাষিদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ, বিশেষ ঋণ কর্মসূচি এবং তফসিলভুক্ত ব্যাংকের মাধ্যমে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আগাম লবণ চাষে চাষিদের উদ্বুদ্ধ করা এবং লবণ চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে সরকারের পক্ষ থেকে নতুন এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

লবণে স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
সম্পাদকের পছন্দ

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী

ছবি: আমার দেশবিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার কথা উ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV