জুলাইয়ের রক্তঋণ ও রাষ্ট্রের বিস্মৃতি

সত্যের পক্ষে কথা বলায় আমাকে জেলে পাঠানো হয়েছে: আখতারুজ্জামান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রতীকী ছবি২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হয়েছিল। ছাত্র-জনতার অকুতোভয় আত্মত্যাগ, অসংখ্য তরুণের পঙ্গুত্ববরণ এবং রাজপথে ঝরে পড়া রক্তের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন। ...
প্রতীকী ছবি২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হয়েছিল। ছাত্র-জনতার অকুতোভয় আত্মত্যাগ, অসংখ্য তরুণের পঙ্গুত্ববরণ এবং রাজপথে ঝরে পড়া রক্তের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন। রাজপথের সেই রক্তভেজা স্মৃতি, স্বজনহারা পরিবারগুলোর করুণ আর্তনাদ এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত যোদ্ধাদের নির্মম বাস্তবতাকে ধারণ ও নিরাময়ের লক্ষ্যে ২০২৪ সালে গঠন করা হয়েছিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।
ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি
ছেলের এইচএসসি পাসের পর পদ হারিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। শনিবার এইচএসসি ...
একটি মানবিক, দায়বদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে এই ফাউন্ডেশনের মূল কার্যক্রম ও উদ্দেশ্য ছিল অত্যন্ত সুস্পষ্ট। এর প্রথম ও প্রধান লক্ষ্য ছিল গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান এবং আহতদের আঘাতের তীব্রতা অনুযায়ী চিকিৎসার সব ধরনের ব্যয় বহন করা। পাশাপাশি পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জুলাই অভ্যুত্থানের সার্বিক দলিল ও স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে একটি সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ গড়ে তোলার পরিকল্পনা ছিল।
এসব লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ফাউন্ডেশনটি সারা দেশে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছিল। তবে ক্ষমতার মসনদে রদবদলের পর চিত্রনাট্য দ্রুত বদলাতে শুরু করে। সাত মাস ধরে এই মানবিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না।
মেলেনি ঈদের উৎসব বোনাস কিংবা নিম্নস্তরের কর্মচারীদের অতিরিক্ত কাজের বকেয়া ওভারটাইম বিলও। হাসপাতালে অনেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। গত ২০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ২৬ বছর বয়সি তরুণ তানভীরুল ইসলাম।
আর্থিক সংকট, সুচিকিৎসার অভাব এবং তীব্র মানসিক ট্রমা তাকে তিল তিল করে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। একইভাবে গত ২ অক্টোবর বিএনপি অ্যাক্টিভিস্ট শাহেদ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে রামপুরার জুলাইযোদ্ধা শফিকুর রহমানের চরম মানসিক অসুস্থতা ও সহায়-সম্বলহীনতার হৃদয়বিদারক তথ্য প্রকাশ করে সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। যে ফাউন্ডেশনের মূল আইনি ও নৈতিক দায়িত্ব ছিল শফিক বা তানভীরদের নিয়মিত মানসিক কাউন্সেলিং ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা, সেটি আজ অর্থের অভাবে কার্যত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অবহেলা, রাজনৈতিক আক্রোশ বন্ধ করে অবিলম্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব ধরনের বকেয়া অর্থছাড় এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়া রাষ্ট্রের সর্বপ্রধান রাজনৈতিক ও নৈতিক কর্তব্য। মনে রাখা উচিত, যে ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছে, তারা নিজেদের রক্তের অবদান ভুলে যেতে দেবে না। আর ইতিহাস ভুলে যাওয়া রাজনৈতিক দেউলিয়াদের ইতিহাস কখনোই ক্ষমা করে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
জুলাইয়ের রক্তঋণ ও রাষ্ট্রের বিস্মৃতি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রশাসনের মাধ্যমে...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।