খেলাধুলাব্রেকিং

বিলুপ্তির ঝুঁকিতে জাভা ও সুমাত্রার গন্ডার, টিকে আছে মাত্র কয়েক ডজন

বিলুপ্তির ঝুঁকিতে জাভা ও সুমাত্রার গন্ডার, টিকে আছে মাত্র কয়েক ডজন
বিলুপ্তির ঝুঁকিতে জাভা ও সুমাত্রার গন্ডার, টিকে আছে মাত্র কয়েক ডজন
বিলুপ্তির ঝুঁকিতে জাভা ও সুমাত্রার গন্ডার, টিকে আছে মাত্র কয়েক ডজন ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
২৪ ঘণ্টা সাগরে ভেসে বাঁচলেন ৬৫ বাংলাদেশি, এখন মিশরের কারাগারে
সম্পাদকের পছন্দ

২৪ ঘণ্টা সাগরে ভেসে বাঁচলেন ৬৫ বাংলাদেশি, এখন মিশরের কারাগারে

উন্নত জীবনের স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা আর ইউরোপে পাড়ি জমানোর দুর্নিবার প্রত্যাশা,...

ছোট্ট শরীর, গায়ে পশমে ভরা। দেখতে বেশ মায়াবী। প্রথমবার সুমাত্রার গন্ডার দেখে এমন কথাই মনে হয়েছিল বন্য প্রাণী চিকিৎসক মিশেল ক্যাম্পবেল-ওয়ার্ডের। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির ওয়াইল্ডলাইফ অ্যান্ড এভিয়ান মেডিসিনের সহযোগী অধ্যাপক।১৯৯৮ সালের কথা। মালয়েশিয়া...

ছোট্ট শরীর, গায়ে পশমে ভরা। প্রথমবার সুমাত্রার গন্ডার দেখে এমন কথাই মনে হয়েছিল বন্য প্রাণী চিকিৎসক মিশেল ক্যাম্পবেল-ওয়ার্ডের। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির ওয়াইল্ডলাইফ অ্যান্ড এভিয়ান মেডিসিনের সহযোগী অধ্যাপক।

এআইয়ের প্রভাবে প্রাথমিক স্তরে কমছে চাকরি, তাহলে পরবর্তী সিইও কিভাবে হবেন
সম্পাদকের পছন্দ

এআইয়ের প্রভাবে প্রাথমিক স্তরে কমছে চাকরি, তাহলে পরবর্তী সিইও কিভাবে হবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে প্রারম্ভিক পর্যায়ে (এন্ট্রি লেভেল) কর্মী নিয়োগ কমাতে পারে প্রতিষ...

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের ঘন, স্যাঁতসেঁতে বনের মধ্যে একটি সংরক্ষণকেন্দ্রে গিয়েছিলেন তিনি। কাঠের তৈরি সরু পথ পেরিয়ে দেখা পেয়েছিলেন একটি স্ত্রী সুমাত্রার গন্ডারের। তখন সারা পৃথিবীতে এই প্রজাতির প্রায় ৩০০টি গন্ডার ছিল বলে ধারণা করা হতো।

সেই গন্ডারকে দেখে আশাবাদী হয়েছিলেন মিশেল। মনে হয়েছিল, বিপন্ন প্রাণীদের রক্ষার চেষ্টা হয়তো সফল হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

২০২৬ সালের ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে এখন ৫০টিরও কম সুমাত্রার গন্ডার বেঁচে আছে। আর এর সব কটিই আছে ইন্দোনেশিয়ায়। একই রকম বিপদের মুখে জাভার গন্ডারও।

গন্ডার বলতে আমাদের চোখে সাধারণত আফ্রিকার বড় শিংওয়ালা প্রাণীদের ছবিই ভেসে ওঠে। কিন্তু পৃথিবীতে টিকে থাকা গন্ডারের পাঁচটি প্রজাতির মধ্যে দুটিই বাস করে ইন্দোনেশিয়ায়। এদের একটির নাম সুমাত্রার গন্ডার, অন্যটি জাভার গন্ডার।

দুই প্রজাতিই এখন মহাবিপন্ন। কেন কমে যাচ্ছে এদের সংখ্যা। আর যে কয়েকটি গন্ডার এখনো বেঁচে আছে, সেগুলোকে কীভাবে রক্ষা করা সম্ভব।

.প্রাণীদের অজানা ১০.১৯৯৮ সালের কথা। .পাঁচ প্রজাতির গন্ডারখেলাধুলার দলের মাসকট থেকে শুরু করে গাড়ির লোগোতে গন্ডারের ছবি দেখা যায়। বিজ্ঞাপনেও গন্ডারের উপস্থিতি কম নয়।

এত জায়গায় গন্ডারের ছবি দেখে মনে হতে পারে, পৃথিবীতে বুঝি অনেক গন্ডার আছে। বাস্তবতা কিন্তু একেবারেই আলাদা। পৃথিবীতে এখনো গন্ডারের পাঁচটি প্রজাতি টিকে আছে।

এর মধ্যে দুটি বাস করে আফ্রিকায়—সাদা গন্ডার ও কালো গন্ডার। বিভিন্ন সময় এদের সংখ্যা কখনো বেড়েছে, কখনো কমেছে। দক্ষিণ এশিয়ায় আছে এক শিংওয়ালা গন্ডার।

ভারত ও নেপালে এদের দেখা মেলে। একসময় বিলুপ্তির খুব কাছাকাছি চলে গিয়েছিল এই প্রজাতি। তবে দীর্ঘদিনের সংরক্ষণ প্রচেষ্টায় এদের সংখ্যা আবার বেড়েছে।

.এই তিন প্রজাতির গন্ডার সাধারণত চিড়িয়াখানায় দেখা যায়। তাই মানুষ এদের সম্পর্কে তুলনামূলক বেশি জানে। কিন্তু সুমাত্রা ও জাভার গন্ডারের কথা খুব বেশি শোনা যায় না।

অথচ এদের অস্তিত্বই এখন সবচেয়ে বেশি বিপন্ন। .বিশ্বজুড়ে প্রাণীদের জানা-অজানা ৭.পৃথিবীতে এখনো গন্ডারের পাঁচটি প্রজাতি টিকে আছে। .মাত্র কয়েক ডজন গন্ডারসুমাত্রা ও জাভার গন্ডার বিপন্ন হওয়ার পেছনে একটি বড় কারণ হলো এদের বসবাসের জায়গা।

জাভার গন্ডারের সংখ্যা এখন প্রায় ৫০। পৃথিবীর সব কটি জাভার গন্ডারই ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উজুং কুলোন জাতীয় উদ্যানে বাস করে। অর্থাৎ পুরো প্রজাতিটির অস্তিত্ব টিকে আছে মাত্র একটি জায়গার ওপর।

বিষয়টি বেশ বিপজ্জনক। কারণ, ওই অঞ্চলটি ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে রয়েছে। কাছাকাছি কয়েকটি টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে সেখানে যেকোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে।

এমন কোনো দুর্যোগ হলে এক ধাক্কায় পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে জাভার সব গন্ডার। .সুমাত্রার গন্ডারদের পরিস্থিতিও ভালো নয়। এদের সংখ্যাও কয়েক ডজন।

কিন্তু তারা সবাই এক জায়গায় থাকে না। ইন্দোনেশিয়ার দুটি দ্বীপে ছোট ছোট দলে ছড়িয়ে আছে এরা। ফলে এক দলের গন্ডারের সঙ্গে অন্য দলের গন্ডারের দেখা হওয়ার সম্ভাবনা খুব কম।

এতে তৈরি হয়েছে আরেক বিপদ। গন্ডারের বংশবৃদ্ধির জন্য স্ত্রী ও পুরুষ গন্ডারের একসঙ্গে থাকা প্রয়োজন। কিন্তু কোনো গন্ডার যদি অন্য গন্ডারের দেখা না পায়, তাহলে তার বংশবিস্তারের সুযোগও থাকে না।

এভাবে একেকটি বিচ্ছিন্ন দলের গন্ডার ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। কোনো দলের শেষ গন্ডারটি মারা গেলে সেই দলটি চিরতরে হারিয়ে যাবে। .পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি মশা।

.সুমাত্রার গন্ডাররা সবাই এক জায়গায় থাকে না। .গন্ডারদের জন্য বিশেষ আশ্রয়কেন্দ্রসুমাত্রার গন্ডারদের বাঁচাতে ১৯৯৬ সালে একটি বিশেষ সংরক্ষণকেন্দ্র তৈরি করে ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশন। এর নাম সুমাত্রান রাইনো স্যাংচুয়ারি।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ওয়ে কামবাস জাতীয় উদ্যানে অবস্থিত এই কেন্দ্র। এখানে বর্তমানে ১০টি সুমাত্রার গন্ডার আছে। এদের আধা-বন্য পরিবেশে রাখা হয়।

অর্থাৎ গন্ডারগুলোকে বড় প্রাকৃতিক বনাঞ্চলে থাকতে দেওয়া হয়। তবে তাদের খাবার, নিরাপত্তা ও চিকিৎসার বিষয়গুলো নিয়মিত দেখাশোনা করা হয়। গন্ডারের বংশবৃদ্ধি করানো সহজ নয়।

স্ত্রী সুমাত্রার গন্ডারের গর্ভধারণের সময় প্রায় ১৬ মাস। একবারে সাধারণত একটি বাচ্চার জন্ম হয়। এরপর আবার বাচ্চা জন্ম দিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

কিছু গন্ডারের প্রজননজনিত সমস্যাও দেখা দেয়। তবু চেষ্টা থেমে নেই। ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে এই সংরক্ষণকেন্দ্রে পাঁচটি সুমাত্রার গন্ডারশাবকের জন্ম হয়েছে।

গন্ডারগুলোর প্রজননপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিচর্যা করার ফলে এই সাফল্য এসেছে। সম্প্রতি আরও দুটি স্ত্রী গন্ডারের গর্ভধারণের খবর পাওয়া গেছে। এতে নতুন করে আশার আলো দেখছেন সংরক্ষণকর্মীরা।

জাভার গন্ডারদের জন্যও কিছু সুখবর আছে। ক্যামেরা ট্র্যাপের ছবি ও ভিডিও থেকে সাম্প্রতিক বছরগুলোতে উজুং কুলোন জাতীয় উদ্যানে পাঁচটি পর্যন্ত নতুন গন্ডারশাবকের জন্মের প্রমাণ পাওয়া গেছে। ক্যামেরা ট্র্যাপ হলো বনে বসানো বিশেষ ক্যামেরা।

কোনো প্রাণী এর সামনে দিয়ে গেলেই এটি স্বয়ংক্রিয়ভাবে ছবি বা ভিডিও ধারণ করে। .বাংলার প্যাঁচাদের রহস্যময় জগৎ.গন্ডারের বংশবৃদ্ধি করানো সহজ নয়। .শিংয়ের জন্যই প্রাণ হারায় গন্ডারগন্ডারের সবচেয়ে বড় শত্রুদের একটি হলো চোরাশিকারি।

গন্ডারের শিংয়ের জন্যই মূলত এদের হত্যা করা হয়। এই শিংয়ের অবৈধ বাণিজ্য চলে পৃথিবীর বিভিন্ন দেশে। বিশেষ করে চীন ও ভিয়েতনামে গন্ডারের শিংয়ের ব্যাপক চাহিদা রয়েছে।

অনেকে বিশ্বাস করেন, গন্ডারের শিং দিয়ে তৈরি ওষুধে নানা রোগ ভালো হয়। আবার ধনী ও প্রভাবশালী মানুষের কাছে শিং হলো সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক। অথচ গন্ডারের শিং মূলত কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি।

মানুষের চুল ও নখেও ঠিক একই উপাদান থাকে। চোরাশিকারিদের হাতে জাভার গন্ডারের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে শিকারিরা ২৬টি পর্যন্ত জাভার গন্ডার হত্যা করেছে বলে জানা গেছে।

এত অল্পসংখ্যক প্রাণীর জন্য এই ক্ষতি ভয়াবহ। .গন্ডার শিকার বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে সচেতন করা হচ্ছে, যেন তারা গন্ডারের শিং কেনা বা ব্যবহারকে সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে না করে।

পাশাপাশি চোরাশিকারি ও বন্য প্রাণীর অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বড় অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। কিছু দেশে চোরাশিকারিদের বিরুদ্ধে মামলা ও সাজার পরিমাণও বাড়ছে। কিন্তু শুধু শাস্তি দিয়ে গন্ডার বাঁচানো সম্ভব নয়।

তাদের নিরাপদে থাকার মতো বনও দরকার। বন ধ্বংস হলে কিংবা মানুষের বসতি ও নানা কর্মকাণ্ড বনের ভেতরে ছড়িয়ে পড়লে গন্ডারদের আবাসস্থল ছোট হয়ে আসে। তাই বন রক্ষা করাও সমান জরুরি।

.প্রাণীদেরও কি রসবোধ আছে.ধনী ও প্রভাবশালী মানুষের কাছে শিং হলো সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক। অথচ গন্ডারের শিং কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি। .আবার কি গন্ডার ফিরবেগন্ডারের সংখ্যা বাড়ানোর একটি উপায় হলো এক জায়গা থেকে অন্য জায়গায় এদের সরিয়ে নেওয়া।

এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলোকেশন। এতে কোনো প্রাণীকে ধরে উপযুক্ত নতুন এলাকায় ছেড়ে দেওয়া হয়। সুমাত্রা ও জাভার গন্ডারদের ক্ষেত্রেও এমন পরিকল্পনার সম্ভাবনা নিয়ে গবেষণা হচ্ছে।

একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও অনেক এলাকায় এদের বিচরণ ছিল। গবেষকেরা জানতে চাইছেন, পুরোনো সেই আবাসস্থলগুলোর কোনো কোনোটিতে আবার গন্ডারের দল গড়ে তোলা সম্ভব কি না। তবে শুধু নতুন জায়গায় গন্ডার ছেড়ে দিলেই হয় না।

সেখানে পর্যাপ্ত খাবার ও নিরাপদ বন থাকতে হয়। থাকতে হয় চোরাশিকারিদের হাত থেকে রক্ষার ব্যবস্থাও। একই সঙ্গে গন্ডারগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।

আফ্রিকার গন্ডারদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার অভিজ্ঞতা থেকে গবেষকেরা এসব বিষয়ে অনেক কিছু শিখেছেন। .বাংলাদেশ হারিয়ে ফেলছে আবাসস্থল বিশেষায়িত পাখিদের.গন্ডারের সংখ্যা বাড়ানোর একটি উপায় হলো এক জায়গা থেকে অন্য জায়গায় এদের সরিয়ে নেওয়া। .গন্ডার সংরক্ষণে স্থানীয় মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

যেসব এলাকার মানুষ গন্ডারের সঙ্গে একই পরিবেশে বাস করেন, তাঁদেরও এই সংরক্ষণ থেকে উপকার পাওয়া প্রয়োজন। যেমন—সংরক্ষণকেন্দ্রে কাজের সুযোগ তৈরি করা। বন্য প্রাণী দেখতে আসা পর্যটকদের কাছ থেকে পাওয়া আয়ও স্থানীয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়।

দূরে থেকেও গন্ডার রক্ষায় সাহায্য করা সম্ভব। বন্য প্রাণী সংরক্ষণে কাজ করে এমন প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো যায়। গ্রীষ্মমণ্ডলীয় বন ধ্বংসের সঙ্গে জড়িত পণ্য কেনা এড়িয়ে চলা যায়।

তবে এসব উদ্যোগ সফল করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। কারণ, হাতে গোনা কয়েকটি গন্ডারকে বাঁচিয়ে রাখার এই লড়াইটা বেশ কঠিন। সূত্র: দ্য কনভার্সেশন.পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন কলোনি থেকে পাঁচ লাখ সদস্য উধাও।

হরিণ পালতে চান, কিনবেন কোথা থেকে, মানতে হবে যে শর্ত
সম্পাদকের পছন্দ

হরিণ পালতে চান, কিনবেন কোথা থেকে, মানতে হবে যে শর্ত

জাতীয় চিড়িয়াখানায় এক জোড়া চিত্রা হরিণের দাম এক লাখ টাকা। তবে কিনতে হলে বন অধিদপ্তরের অনুমতি এবং পালন...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV