রাজনীতি

সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার

সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার
সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার
সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা, আসছে পরিমার্জিত কারিকুলাম: প্রতিমন্ত্রী ববি
সম্পাদকের পছন্দ

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা, আসছে পরিমার্জিত কারিকুলাম: প্রতিমন্ত্রী ববি

প্রাথমিক শিক্ষায় গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনতে নতুন মনিটরিং নীতিমালা প্রণয়ন এবং পরিমার্জিত কারিকু...

রঞ্জিত সরকারসিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের একটি সভার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সভাটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে পলাতক থাকা এবং সিলেটে একাধিক মামলার আসামি রঞ্জি...

রঞ্জিত সরকারসিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের একটি সভার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সভাটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে পলাতক থাকা এবং সিলেটে একাধিক মামলার আসামি রঞ্জিত সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে এমন সভার ভিডিও প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি রঞ্জিত সরকারের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়েছে।

আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ
সম্পাদকের পছন্দ

আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ

পর্দায় তিনি রাগী গৃহকর্তা। বাড়ির গৃহকর্মীর কথার মাঝে বাগড়া দিলে কিংবা দরজায় উঁকি দিলেই কষিয়ে থাপ্পড় ...

ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলা সামিয়ানা টাঙিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে দুজন ব্যক্তি ব্যানার ধরে আছেন এবং মঞ্চে তিনি একাই বক্তব্য দিচ্ছেন। জানা গেছে, সভার পেছনের ব্যানারে আয়োজক হিসেবে ‘সুনামগঞ্জ-১ আসন’ লেখা ছিল। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শেখ হাসিনা যে সীমান্ত এলাকা দিয়েই দেশে আসবেন, সেই এলাকায় সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে যে, সুনামগঞ্জের ওপারে ভারতের সীমান্ত ঘেঁষা কোনো স্থানে তিনি এসে এই গোপন সভা করেছেন। তবে আওয়ামী লীগের কোনো স্থানীয় নেতা কিংবা হাওর এলাকার কেউ এখনো নিশ্চিত করে বলতে পারছেন না যে সভাটি আসলে কোথায় হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় এ ধরনের কোনো সভা হওয়ার সুনির্দিষ্ট তথ্য নেই। এটি সিলেট সীমান্ত এলাকার কোথাও হতে পারে। তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন।

তার দাবি, সভাটি সিলেটের সীমান্তে হয়নি বরং সুনামগঞ্জ সীমান্ত এলাকার কোনো একটি স্থানেই সভাটি হয়েছে এবং সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা। অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হয়েছে। সীমান্তে এ ধরনের কোনো গোপন সভা হওয়ার কোনো তথ্য বা সত্যতা পাওয়া যায়নি।

এদিকে, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, পলাতক সাবেক এমপি রঞ্জিত সরকার তাহিরপুর সীমান্ত এলাকায় গোপন সভা করেছেন বলে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, তারা পুরো এলাকায় খোঁজ নিয়ে জেনেছেন, কোথাও এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। একই ভিডিও নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক মহলের মাঝে চার পক্ষের চার রকম বক্তব্য পাওয়া গেছে।

সুনামগঞ্জ পুলিশ বলছে সভা সিলেটে হয়েছে, সিলেট পুলিশ বলছে সভা সুনামগঞ্জে হয়েছে, অন্যদিকে বিজিবি ও স্থানীয় বিএনপি বলছে সুনামগঞ্জ সীমান্তে কোনো সভাই হয়নি। পলাতক অবস্থায় এবং একাধিক মামলার আসামি হয়েও সাবেক এমপি রঞ্জিত সরকার কীভাবে এমন সভা করলেন এবং সভার প্রকৃত স্থান কোথায়—আইনশৃঙ্খলা বাহিনীর এমন পরস্পরবিরোধী বক্তব্যে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

অপারেশনের আগেই মাতৃগর্ভে শিশুর মৃত্যু, ক্লিনিক মালিককে এক মাসের কারাদণ্ড
সম্পাদকের পছন্দ

অপারেশনের আগেই মাতৃগর্ভে শিশুর মৃত্যু, ক্লিনিক মালিককে এক মাসের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে একটি বেসরকারি ক্লিনিকের অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার অবহেলার কারণে সিজারের আগেই ম...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV