বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালনা পর্ষদ এক জরুরি সভায় মো. শামীম ইসলামকে অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালনা পর্ষদ এক জরুরি সভায় মো. শামীম ইসলামকে অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। মঙ্গলবার বিটিএমএর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন।
সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনায় অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে: মঞ্জু
সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার ...
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই বিটিএমএর পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মো. শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে। মো. শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেড এবং যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
একই সঙ্গে, বিটিএমএর সংঘবিধি অনুযায়ী ‘ক’ ক্যাটাগরির সহসভাপতির শূন্য পদ পূরণের জন্য সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামকে ‘ক’ ক্যাটাগরি থেকে বিটিএমএর পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে রংপুরে ছাত্রদলের শোডাউন
‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবা...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।