নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের

পাল্টে যাচ্ছে চিত্রার রুট, ক্ষুব্ধ কয়েক জেলার যাত্রীরা
খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা স...
গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীতইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশ কিছু নীতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ছবি: সংগৃহীতইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশ কিছু নীতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। সাবেক এই সেনাপ্রধানের সামনে সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প: কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে মরিয়া রিপাবলিকানরা
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে ফ্লোরিডা, আইওয়া এবং কানসাসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগু...
সফল হলে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনের অবসান ঘটবে। পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন সরকার গঠনের আগেই তারা আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারবে। নতুন সরকার গঠনের আগেই একাধিক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে আইজেনকোটের জোট।
প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা তদন্তে সরকারি কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে নেতানিয়াহু সরকারের নেওয়া সংস্কার বাতিল করা। নেতানিয়াহুবিরোধী জোট বর্তমান পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে। এ পদে তারা আইজেনকোটের দল ইয়াশারের জ্যেষ্ঠ নেতা মাতান কাহানাকে মনোনীত করেছে।
পার্লামেন্টে কোন বিল আলোচনার জন্য উত্থাপিত হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিকার। ফলে নতুন স্পিকার নিয়োগের মাধ্যমে বিরোধী জোট তাদের আইন প্রণয়নের পরিকল্পনা এগিয়ে নিতে পারবে। এদিকে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি আইজেনকোট।
তবে এ ক্ষেত্রে দলগুলোকে ইসরাইলের ইহুদি রাষ্ট্রীয় পরিচয় মেনে নেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করার শর্ত দিয়েছেন তিনি। নেতানিয়াহু আরব রাজনীতিকদের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যকে বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে আইজেনকোট বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটও ক্ষমতায় থাকার যোগ্য নন।
এ বক্তব্যের পর নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করেন তিনি। নতুন পার্লামেন্টের শপথের পরও নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা ক্ষমতায় থাকছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো
ইউনিভার্সিটি কলেজ লন্ডন তাদের মধ্যে অন্যতম যারা ইতিমধ্যেই শিক্ষার্থীদের কাছে শরিয়াহ-সম্মত ঋণের প্রচ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।