রাজনীতি

দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা
দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা
দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
১৫ আগস্ট না হলে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্রে পরিণত হত: সাকিব আলী
সম্পাদকের পছন্দ

১৫ আগস্ট না হলে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্রে পরিণত হত: সাকিব আলী

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, যানবাহনে হামলা, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর জুলাই ইউকে। একই সঙ্গে এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্...

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, যানবাহনে হামলা, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর জুলাই ইউকে। একই সঙ্গে এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহি দাবি করেছে সংগঠনটি। আজ বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তালহা এসব দাবি জানান।

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত
সম্পাদকের পছন্দ

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)...

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশ থেকে পলাতক আওয়ামী লীগ নেতাদের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় নাশকতা ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা বাসচালক কালাচাঁন শেখের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক হাসিব আল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনাটিও অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, এসব ঘটনা শুধু জননিরাপত্তার জন্য হুমকি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির বহিঃপ্রকাশ। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জানমাল রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি ও কার্যকর ভূমিকার ঘাটতি কেন দেখা গেল, তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যর্থতার দায় এড়িয়ে যেতে পারেন না। বিবৃতিতে অবিলম্বে অগ্নিসংযোগ ও হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহত বাসচালকের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও দায়িত্বশীল কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা। রাজনৈতিক কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস, সন্ত্রাসী হামলা ও সাধারণ মানুষের জীবন বিপন্ন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে জাস্টিস ফর জুলাই ইউকের অবস্থান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত
সম্পাদকের পছন্দ

২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডি...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV