কালীগঞ্জে একই গ্রামে চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম

সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোয় গ্রেডের ক্রম, পদোন্নতি ও উচ্চতর গ্রেড নিয়ে যে অসংগতি দ...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে চার প্রতিবন্ধী লড়াই করে জীবন নির্বাহ করছেন। দরিদ্রতা, শারীরিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করছেন প্রতিদিন । তাদের প্রয়োজন উন্নত চিকিৎসা ও কানে শোনার যন্ত্র, কারো চলাচলের জন্য একটি হুইলচেয়ার। কেউ আবার ছোট্ট সন্তান...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে চার প্রতিবন্ধী লড়াই করে জীবন নির্বাহ করছেন। দরিদ্রতা, শারীরিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করছেন প্রতিদিন। তাদের প্রয়োজন উন্নত চিকিৎসা ও কানে শোনার যন্ত্র, কারো চলাচলের জন্য একটি হুইলচেয়ার।
নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: শাবি উপাচার্য
নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞ...
কেউ আবার ছোট্ট সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে। সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে তাদের চিকিৎসা, চলাচল ও নিত্যদিনের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। কালীগঞ্জ উপজেলার এই চার প্রতিবন্ধী হচ্ছেন— উল্লা গ্রামের আট বছর বয়সি শিশু আবু রায়হান, ২৭ বছর বয়সি সাথী খাতুন, ২১ বছর বয়সি আলী রাজ এবং ৪০ বছর বয়সি সাক্ষী খাতুন।
তাদের প্রত্যেকের গল্প আলাদা হলেও প্রয়োজনের জায়গায় মিল রয়েছে। একটু সহযোগিতা পেলে তাদের জীবন চলা হতে পারে কিছুটা সহজ। উল্লা গ্রামের আসাদুল ইসলাম ও সীমা খাতুন দম্পতির বড় সন্তান আবু রায়হান।
দুই ভাইবোনের মধ্যে সে বড়। আট বছর বয়সি শিশুটি শ্রবণ ও বাক্প্রতিবন্ধী। জন্মের পর দুই বছর পেরোতেই তার বাবা-মা বুঝতে পারেন, অন্য শিশুদের মতো তার সন্তান স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারছে না।
ক্ষেতমজুর বাবা আসাদুল ইসলাম দিনমজুরির আয় দিয়ে কোনোমতে সংসার চালান। সন্তানের চিকিৎসার জন্য ধারদেনা করে বিভিন্ন চিকিৎসকের কাছে গেছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি।
আবু রায়হানের কানে শোনার জন্য একটি ভালো মানের হিয়ারিং মেশিন প্রয়োজন, যার একটির দাম ৫ লাখ টাকা, আরেকটির দাম প্রায় ৮০ হাজার। তুলনামূলক কম দামের একটি যন্ত্র কিনতেও প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু দিনমজুর দরিদ্র বাবার পক্ষে কোনোটিই কেনা সম্ভব হচ্ছে না।
চিকিৎসা ও প্রয়োজনীয় যন্ত্রের অভাবে শিশুটির স্বাভাবিক জীবনযাপনও বাধাগ্রস্ত হচ্ছে। স্কুলে গেলে সহপাঠীদের কেউ কেউ তাকে বোবা বলে উপহাস করে। এতে মানসিকভাবে সে কষ্ট পায় বলে এখন আর স্কুলে যেতে চায় না।
সাথী খাতুনের প্রয়োজন চিকিৎসা ও চলাচলের ব্যবস্থা। তিনি ফরাদ উল্লাহ ও রেবেকা খাতুন দম্পতির মেয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে সাথী সবার বড়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, দুই মাস বয়সে একটি টিকা দেওয়ার পর থেকে সাথী অসুস্থ হতে থাকেন। তবে টিকার সঙ্গে তার শারীরিক সমস্যার চিকিৎসাগত সম্পর্ক নিশ্চিত নয়। বর্তমানে কোমরের নিচের অংশ কার্যত অচল।
২১ বছর বয়সি আলী রাজ দুই হাতে লাঠি ভর দিয়ে কষ্ট করে হাঁটেন। কখনো এক পা, কখনো অন্য পা টেনে এগিয়ে চলেন। জীবিকার নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় মানুষের কাছে সাহায্য চাইতে হয় তাকে।
আলী রাজ উল্লা গ্রামের তারিক হোসেন ও আন্না খাতুন দম্পতির দুই ছেলের মধ্যে বড়। তাকে কালীগঞ্জ শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। কিন্তু অর্থসংকট ও সহপাঠীদের উপহাসের কারণে একপর্যায়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়।
চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে আলী রাজের মা মারা যান। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তারিক হোসেনের সঞ্চিত অর্থ ও সম্পদ শেষ হয়ে গেছে বলে জানান তিনি। সাক্ষী খাতুনের জীবন আরো কঠিন।
আলী রাজদের বাড়ির পাশেই থাকেন ৪০ বছর বয়সি সাক্ষী খাতুন। জন্ম থেকেই তার দুটি পা নেই। দুই হাতের ওপর ভর দিয়ে অতিকষ্টে চলাফেরা করেন তিনি।
উল্লা গ্রামের দরিদ্র কৃষক নুর ইসলাম ও লিলি খাতুন দম্পতির মেয়ে সাক্ষী। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়। প্রায় সাত বছর আগে পাশের কোলা ইউনিয়নের আকির হোসেনের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় সাক্ষীর।
তাদের সংসারে রয়েছে চার বছর বয়সি একটি কন্যাসন্তান। কিন্তু বিয়ের পর একপর্যায়ে স্বামী আকির হোসেন তাদের ছেড়ে চলে যান। পরে তিনি অন্যত্র বিয়ে করে সংসার করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এরপর থেকে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন সাক্ষী। ছোট্ট মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে কোনোমতে দিন কাটছে তাদের। নিজের চলাফেরা, মেয়ের লালনপালন ও সংসারের খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাকে।
শারীরিক প্রতিবন্ধকতার কারণে একা চলাফেরা করাও তার জন্য কঠিন। সাক্ষী খাতুনের বাবা নুর ইসলাম বলেন, আমার মেয়ের জন্ম থেকেই দুটি পা নেই। তারপরও মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তার একটা সংসার হবে।
কিন্তু স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন ছোট্ট নাতনিকে নিয়ে আমার বাড়িতে থাকে। নিজের সংসার চালাতেই কষ্ট হয়।
মেয়ের জন্য আলাদা করে কিছু করার সামর্থ্য নেই। তিন মাস পরপর যে প্রতিবন্ধী ভাতা পায়, তা দিয়ে সংসার চলে না। মেয়ের চলাচলের জন্য একটি হুইলচেয়ার এবং নাতনিকে নিয়ে বেঁচে থাকার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন।
সাক্ষীর মা লিলি খাতুন বলেন, মেয়েটার কষ্ট দেখলে বুক ফেটে যায়। জন্মের পর থেকে অনেক কষ্ট করে বড় করেছি। ভেবেছিলাম বিয়ের পর তার কষ্ট কিছুটা কমবে।
কিন্তু এখন মেয়েটা ছোট শিশুকে নিয়ে আমার বাড়িতে অসহায়ভাবে দিন কাটাচ্ছে। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, জামাল ইউনিয়নের উল্লা গ্রামের এই চারজনেরই প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে এবং তারা সরকারি প্রতিবন্ধী ভাতা পান। আবু রায়হানের চিকিৎসা ও কানে শোনার যন্ত্রের প্রয়োজনের বিষয়টি জানতে পেরেছি।
তার পরিবার আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হবে। অন্য তিনজনের চিকিৎসা ও হুইলচেয়ারের প্রয়োজনের বিষয়েও তারা আবেদন করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হবে। সরকারি নিয়ম ও বরাদ্দ অনুযায়ী তাদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ করে আবু রায়হানের কানে শোনার যন্ত্রের ব্যবস্থা হলে তার শিক্ষা ও সামাজিক যোগাযোগের সুযোগ বাড়তে পারে। হুইলচেয়ারের ব্যবস্থা হলে সাথী, আলী রাজ ও সাক্ষী খাতুনের চলাচলে সহায়ক হতে পারে। তাই শুধু ভাতা প্রদান নয়, তাদের বিশেষ প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করাও জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন টানা তৃতীয় দিনে গড়িয়েছে। গতকাল সোমবারও গাজীপুর ও সাভারের...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।