রাজনীতি

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’
প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’
প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
৭ নভেম্বরের মর্যাদা রক্ষায় উচ্চ আদালতে গিয়েছিলেন মাহমুদুর রহমান
সম্পাদকের পছন্দ

৭ নভেম্বরের মর্যাদা রক্ষায় উচ্চ আদালতে গিয়েছিলেন মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান ও আদিলুর রহমান। ছবি: সংগৃহীতদীর্ঘ ২০ বছর পর দেশে রাষ্ট্রীয়ভাবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্ল...

বিশ্ববিদ্যালয়জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, নিজের সম্ভাবনা, আগ্রহ ও বিশেষ দক্ষতা আবিষ্কারেরও গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর কাছে ক্যারিয়ার মানেই বিসিএস, সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরি। ফলে অনেকেই নিজের যোগ্যতা ও আগ্রহের জায়গা বিবেচনা না ক...

বিশ্ববিদ্যালয়জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, নিজের সম্ভাবনা, আগ্রহ ও বিশেষ দক্ষতা আবিষ্কারেরও গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর কাছে ক্যারিয়ার মানেই বিসিএস, সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরি। ফলে অনেকেই নিজের যোগ্যতা ও আগ্রহের জায়গা বিবেচনা না করে প্রচলিত সাফল্যের পেছনে ছুটতে থাকেন।

যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল
সম্পাদকের পছন্দ

যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল

ইসলামি ইতিহাসে লক্ষাধিক সাহাবির মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাঁদের মর্যাদা আল্লাহ অনন্য উচ্চতায় নিয়ে গে...

কিন্তু ক্যারিয়ারে সফল হওয়ার জন্য সবার পথ এক হতে পারে না। কারো শক্তি গবেষণায়, কারো প্রযুক্তিতে, আবার কেউ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা ক্যারিয়ারের ধারণাকেও বদলে দিচ্ছে।

এমন বাস্তবতায় শিক্ষার্থীদের প্রয়োজন নিজের স্বপ্ন দেখা, বিশেষ দক্ষতা চিহ্নিত করা এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। ক্যারিয়ার পরিকল্পনা, প্রচলিত চাকরিনির্ভর মানসিকতা, প্রযুক্তির প্রভাব ও তরুণদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। প্রশ্ন : বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ক্যারিয়ারের লক্ষ্যটা কেমন হওয়া উচিত।

তার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত। উত্তর : বিল গেটস ১৭-১৮ বছর বয়সেই বুঝেছিলেন, তার দক্ষতা প্রোগ্রামিংয়ে। তাই বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও তিনি প্রোগ্রামিংয়ে মনোনিবেশ করেন এবং এমন একটি পণ্য তৈরি করেন, যা দেখা বা ছোঁয়া যায় না, অথচ ব্যবহার করা যায়।

শিক্ষার্থীদেরও স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার এই সময়ে খুঁজে বের করা উচিত, কোন দক্ষতায় তিনি অন্যদের চেয়ে সেরা। নিজের শত শত গুণ ও দক্ষতার মধ্যে এমন একটি জায়গা আবিষ্কার করতে হবে, যেখানে তার বিশেষ পারদর্শিতা রয়েছে। ক্যারিয়ার পরিকল্পনার শুরুটা হওয়া উচিত নিজের সেই বিশেষত্ব খুঁজে পাওয়ার মধ্য দিয়ে।

প্রশ্ন : আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর কাছে ক্যারিয়ার বলতে বিসিএস, সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরিকে বোঝায়। ক্যারিয়ার ভাবনায় এই সীমাবদ্ধতার কারণ কী। উত্তর : বিসিএসের প্রতি অতিরিক্ত ঝোঁকের পেছনে কয়েকটি কারণ রয়েছে।

প্রথমত, বিসিএসের একটি নির্দিষ্ট পরীক্ষাকাঠামো থাকায় শিক্ষার্থীরা এটিকে পরিচিত ও সহজে অনুসরণযোগ্য ক্যারিয়ার মনে করে। দ্বিতীয়ত, অনিশ্চয়তা ও অর্থনৈতিক নিরাপত্তার অভাব থেকে তারা নিরাপদ চাকরি খোঁজে। পাশাপাশি বিসিএসের বাইরে সফল হওয়ার মতো জাতীয় পর্যায়ের আদর্শ ব্যক্তিত্বের সংখ্যাও কম।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজও বিকল্প ক্যারিয়ারে উৎসাহ দিতে পারেনি। এর সঙ্গে বেসরকারি খাতের তুলনায় সরকারি চাকরির বেতন-সুবিধার ব্যবধানও বিসিএসের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। প্রশ্ন : অনেক শিক্ষার্থী নিজের আগ্রহ, যোগ্যতা ও দক্ষতা বিবেচনা না করে অন্যের দেখাদেখি ক্যারিয়ার বেছে নেয়।

এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে। উত্তর : অন্যের দেখাদেখি ক্যারিয়ার বেছে নেওয়ার মূল কারণ হলো নিজের স্বপ্ন দেখার সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে ওঠেনি। পরিবার, সমাজ কিংবা নেতার স্বপ্ন বাস্তবায়ন করতেই অনেক শিক্ষার্থী নিজের স্বপ্নকে উপেক্ষা করে।

এর ফলে তারা নিজের আগ্রহ ও যোগ্যতার জায়গা খুঁজে পায় না। দীর্ঘ মেয়াদে এটি ব্যক্তিগত সম্ভাবনার বিকাশ বাধাগ্রস্ত করে। এই মানসিকতা থেকে বের হতে হলে শিক্ষার্থীদের আগে নিজের স্বপ্ন দেখতে শিখতে হবে।

এর জন্য আমাদের সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। স্বপ্নটা হতে হবে নিজের, অন্যের নয়। প্রশ্ন : বিশ্ববিদ্যালয় একাডেমিক পড়াশোনা এবং চাকরির বাজারের চাহিদার মধ্যে এক ধরনের দূরত্ব আছে।

এই দূরত্বের কারণ কী। শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রস্তুত করবে। উত্তর : আমার এক শিক্ষার্থী আমাকে মেসেজ পাঠাল, ‘স্যার, আপনারা যে ইউনিভার্সিটিতে অনেক কিছু পড়ান, এগুলোর সঙ্গে তো বাস্তবের মিল পাচ্ছি না।

’ তখন আমি তাকে বললাম, ‘তুমি অডিট ফার্মে কাজ করো, ইনকাম স্টেটমেন্ট, ব্যালান্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস কি আমরা পড়াইনি। ’ সে বলল, ‘জি, স্যার। ’ তাহলে মিল পাচ্ছো না কোথায়।

আসলে সমস্যা পড়াশোনায় নয়, ক্যারিয়ার নির্বাচনে। শিক্ষার্থীদের নিজের পড়াশোনা ও দক্ষতার সঙ্গে মিল রেখে পেশা বেছে নিতে হবে। শিক্ষকদেরও হতাশা ছড়িয়ে না দিয়ে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাতে হবে।

বাংলাদেশে এখনো কাজ ও উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ রয়েছে। প্রশ্ন : বর্তমান চাকরির বাজারে শুধু ভালো ফল বা সনদের গুরুত্ব কতটুকু। একজন শিক্ষার্থীর কোন কোন বাস্তবমুখী দক্ষতা অর্জন করা প্রয়োজন।

উত্তর : শুধু ভালো ফল বা সনদ দিয়ে ক্যারিয়ারে সফল হওয়া যায় না। প্রয়োজনীয় দক্ষতা নির্ভর করে শিক্ষার্থীর ক্যারিয়ার লক্ষ্যের ওপর। যেমন : গবেষক হতে গবেষণার দক্ষতা, ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতে লিন প্রোডাকশন ও সিক্স সিগমা কিংবা সাপ্লাই চেইনে যেতে লজিস্টিকস সম্পর্কে জ্ঞান প্রয়োজন।

তবে নিজের পড়াশোনার বিষয়েই ক্যারিয়ার গড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই। এআই, গুগল ও বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজের পছন্দের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেশন প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে ভবিষ্যৎ চাকরির বাজার কেমন হতে পারে।

শিক্ষার্থীদের এখন থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। উত্তর : প্রযুক্তির পরিবর্তনে কিছু চাকরি বিলুপ্ত হলেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। একসময় টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটার এসে কর্মীদের কাজ ও আয় বাড়িয়েছে।

এআইয়ের ক্ষেত্রেও বিষয়টি একই। তাই আতঙ্কিত না হয়ে প্রযুক্তিকে স্বাগত জানাতে হবে এবং প্রয়োজনে তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে এর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এআইকে প্রতিদ্বন্দ্বী না ভেবে কাজের সহযোগী হিসেবে ব্যবহার করতে শিখতে হবে।

যে যত দ্রুত নিজেকে প্রযুক্তির উপযোগী করে তুলবে, তার সুযোগ তত বাড়বে। প্রশ্ন : বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীর জন্য উদ্যোক্তা হওয়া, ফ্রিল্যান্সিং কিংবা স্বনির্ভর কর্মসংস্থানকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার সুযোগ কতটা রয়েছে। উত্তর : বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সুযোগ পৃথিবীর অনেক দেশের তুলনায় বেশি।

এখানে কৃষি, পশুপালন, প্রযুক্তি ও আমদানি-রপ্তানিসহ নানা খাতে কাজের সুযোগ রয়েছে। আমাদের দেশে প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হয়। তরুণরা এসব পণ্য ক্যানজাতকরণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের উদ্যোগ নিতে পারে।

যেমন : ১০ টাকার টমেটো প্রক্রিয়াজাত করে ২৫০ টাকায় বিক্রি করা সম্ভব। প্রয়োজন শুধু নতুনভাবে চিন্তা করা, প্রযুক্তি কাজে লাগানো এবং বিদ্যমান সম্ভাবনাকে উদ্যোক্তা উদ্যোগে রূপ দেওয়া। প্রশ্ন : বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু থেকে স্নাতক শেষ করা পর্যন্ত একজন শিক্ষার্থীর ক্যারিয়ার প্রস্তুতের একটি বাস্তবসম্মত রোডম্যাপ হওয়া কেমন হওয়া উচিত।

উত্তর : বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই একজন শিক্ষার্থীকে নিজের বিশেষ যোগ্যতা ও দক্ষতা খুঁজে বের করতে হবে। সে কোন কাজে সবচেয়ে ভালো এবং কোন কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তা চিহ্নিত করতে পরিবার ও শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান অর্জন করতে হবে।

এআই ও অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে ছয় মাসের প্রশিক্ষণেও নিজের পছন্দের নতুন ক্ষেত্রে দক্ষ হওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলেও শেখার সুযোগ এখন উন্মুক্ত। মূল কথা, প্রত্যেককে খুঁজে বের করতে হবে, ‘আমি কোন জায়গায় সেরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা
সম্পাদকের পছন্দ

মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসে...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV