সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে

মাদ্রাসায় যেতে ভাইয়ের সঙ্গে বের হয়েছিল শিশু, লাশ মিলল নির্মাণাধীন ঘরের পাশে
নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আ...
রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এদিন দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকার অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ।
শ্যামাপূজা আজ
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আজ রোববার। কার্তিক মাসের অমাবস্...
ছয়টি কারণ দেখিয়ে এ রিমান্ড আবেদন করা হয়। আসামিদ্বয় ও তাদের সহযোগী আসামিরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ প্রতিষ্ঠা করে সরকারবিরোধী প্রচার-প্রচারণায় লিপ্ত। সহযোগী আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা প্রয়োজন।
গ্রুপগুলোতে ফ্যাসিস্ট পতিত সরকারের পলাতক বিভিন্ন নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা যুক্ত রয়েছেন। তাদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করা প্রয়োজন। এসব গ্রুপের মধ্যে কিছু যাচাই-বাছাই করা হয়েছে এবং বাকিগুলোর যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।
রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ পলাতক ব্যক্তিবর্গের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উদ্ধার করা হয়েছে এবং কিছু বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। আসামিদ্বয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও আলামত প্রাথমিক যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কিছু গরমিল দেখা যায়েছে। আসামিদ্বয়ের কাছ থেকে উদ্ধার করা আলামত যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কিছু রহস্যজনক ও রাষ্ট্রবিরোধী তথ্য পাওয়া গেছে।
এ কারণে আসামিদ্বয়কে একত্রে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।
উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন আদালত। মামলার অভিযোগে জানা যায়, আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র-সরকারবিরোধী সমভাবাপন্ন সংগঠনকে সহযোগিতা, নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ, বিতর্কিত অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন ব্যক্তির সঙ্গে নিবিড় যোগাযোগের তথ্য পায় গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, দেশের সার্বভৌমত্ব নস্যাৎ ও অস্থিতিশীলতার অভিযোগে পেনাল কোডের ১২৪-ক ধারা, তৎসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।