রাজনীতিব্রেকিং

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
সম্পাদকের পছন্দ

প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

শুধু সেবা অনলাইনে নেওয়াই পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর নয়, নাগরিকের জন্য সেবা কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও...

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাঁজোয়া যানের বহর। ছবি: সংগৃহীতরাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছর হতে চলেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে মস্কো। সামরিক শক্তিতে অনেক এগিয়ে থাকায় শুরুতে ধারণা করা হয়েছিল, রুশ বাহিনীর সামনে বেশিদিন প্রতির...

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাঁজোয়া যানের বহর। ছবি: সংগৃহীতরাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছর হতে চলেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে মস্কো।

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, ১৪ কিশোর আটক
সম্পাদকের পছন্দ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, ১৪ কিশোর আটক

কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় প্রধা...

সামরিক শক্তিতে অনেক এগিয়ে থাকায় শুরুতে ধারণা করা হয়েছিল, রুশ বাহিনীর সামনে বেশিদিন প্রতিরোধ গড়ে তুলতে পারবে না ইউক্রেন। তবে পশ্চিমা দেশগুলোর সামরিক ও আর্থিক সহায়তা এবং নিজেদের প্রতিরোধের মাধ্যমে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিয়েভ। দীর্ঘ এই সংঘাতে উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি ঘটেছে।

এবার ফাঁস হওয়া রাশিয়ার সরকারি নথিতে উঠে এসেছে দেশটির সেনাদের মৃত্যুর ভয়াবহ চিত্র। এসব তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত চার লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এই সংখ্যা পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, বেলারুশের বিরোধী পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনভিত্তিক হ্যাকার দল সাইলেন্ট ক্রো যৌথভাবে এসব তথ্য সংগ্রহ করেছে। রাশিয়ার তথ্যভাণ্ডারে সাইবার হামলা চালিয়ে তারা ১ কোটি ১০ লাখেরও বেশি মৃত্যুসনদ হাতিয়ে নেয়।

এসব নথিতে মৃত ব্যক্তিদের বয়স, স্থায়ী ঠিকানা এবং মৃত্যুর স্থানসহ বিভিন্ন তথ্য রয়েছে। গত ১ নভেম্বর সাইবার হামলার বিষয়টি প্রকাশ্যে আনে হ্যাকার গোষ্ঠী দুটি। পরে গত সপ্তাহের শেষ দিকে চুরি করা তথ্য প্রকাশ করে তারা।

তবে রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল কোনো তথ্য চুরির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে। ফাঁস হওয়া নথিতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর প্রাণহানির যে চিত্র পাওয়া গেছে, তা এত দিন মস্কোর গোপন রাখা তথ্যের একটি বড় অংশ সামনে নিয়ে এসেছে। যুদ্ধের শুরুর কয়েক মাস পর থেকেই রুশ কর্তৃপক্ষ সেনা নিহতের নিয়মিত পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়।

দেশটিতে সামরিক অভিযানে সেনাদের মৃত্যুর তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় রাখা হয়। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে যুদ্ধের সঙ্গে সরাসরি মৃত্যুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব নথিতে সামরিক অভিযান ও যুদ্ধে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

যদিও ফাঁস হওয়া সব নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। তবে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও গবেষণাপ্রতিষ্ঠানের দেওয়া হিসাবের সঙ্গে এই তথ্যের উল্লেখযোগ্য মিল রয়েছে। গত সেপ্টেম্বর যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নেও বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮৬ হাজার নিহত সেনার নাম-পরিচয় শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত মৃত্যুর সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হতে পারে। জার্মানির ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে ফাঁস হওয়া তথ্যকে বিশ্বাসযোগ্য বলে মনে করছেন।

তার মতে, রুশ সেনাদের প্রাণহানি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা এটি। তবে এসব নথিতে যুদ্ধের প্রকৃত প্রাণহানির সম্পূর্ণ হিসাব উঠে আসেনি বলেও মনে করেন এই গবেষক। তার ব্যাখ্যা, অনেক রুশ সেনা এখনো নিখোঁজ রয়েছেন।

আবার বেশ কিছু সেনার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তাছাড়া কোনো সেনার মৃত্যুর তথ্য সরকারি নথিতে অন্তর্ভুক্ত হতে প্রায় ছয় মাস পর্যন্ত সময় লেগে যায়। ফলে ফাঁস হওয়া হিসাবের বাইরেও উল্লেখযোগ্যসংখ্যক সেনা নিহত হয়ে থাকতে পারেন।

নথিগুলো বিশ্লেষণ করে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের প্রভাবের অসম চিত্রও পাওয়া গেছে। দেখা গেছে, দেশটির দরিদ্র ও প্রত্যন্ত এলাকাগুলোতে সেনা মৃত্যুর হার তুলনামূলক বেশি। বিশেষ করে পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি অঞ্চলে প্রাণহানির মাত্রা ছিল উল্লেখযোগ্য।

তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত এসব অঞ্চলে ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই ছিল যুদ্ধসংশ্লিষ্ট। বিপরীতে রাজধানী মস্কো ও সেন্ট পিটার্সবার্গে একই বয়সী পুরুষদের মৃত্যুর মধ্যে যুদ্ধের কারণে প্রাণহানির হার ছিল প্রায় ১০ শতাংশ। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

ফাঁস হওয়া নথির বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের কয়েকটি মাসে রাশিয়ার সেনাবাহিনীতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। জার্মান গবেষক ইয়ানিস ক্লুগের হিসাব অনুযায়ী, ওই সময় কয়েকটি মাসে প্রতিমাসে ১৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। অর্থাৎ কোনো কোনো মাসে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ সেনার মৃত্যু হয়েছে।

দীর্ঘস্থায়ী এই যুদ্ধ রাশিয়ার সামরিক বাহিনীর ওপর কতটা বড় মানবিক ক্ষয়ক্ষতির চাপ তৈরি করেছে, ফাঁস হওয়া নথিতে তারই একটি চিত্র উঠে এসেছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
সম্পাদকের পছন্দ

পদত্যাগ করলেন আরও এক বিচারপতি

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV