রাজনীতিব্রেকিং

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির
সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির
সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ব্রাজিলে ফ্যাসিবাদের উত্থান যেভাবে ঠেকালেন লুলা
সম্পাদকের পছন্দ

ব্রাজিলে ফ্যাসিবাদের উত্থান যেভাবে ঠেকালেন লুলা

লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের সাও পাওলোতে ২৫ অক্টোবর সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পরে সমর্থকদে...

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।দেশজুড়ে অব্যাহত নাশকতা, বোমাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদে কঠোর বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিরোধী...

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশজুড়ে অব্যাহত নাশকতা, বোমাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদে কঠোর বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিরোধী দল হিসেবে তারা কোনো ব্যর্থতার দায় নেবে না; সরকার দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সম্পাদকের পছন্দ

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর গুলশানের একটি...

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশকালে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে দেশের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, মারতে মারতে এখন আর্মি গল্ফ ক্লাবেও ককটেল বিস্ফোরণ ঘটছে। এসবির সদর দপ্তরের সামনে, থানার গেটে বিস্ফোরণ হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল ফুটেছে এবং আজকেও সেখানে দুজন আহত হয়েছে। এছাড়াও পার্বত্য সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে তরুণ সেনাসদস্যের শাহাদাত, সাজেক ভ্যালিতে অস্থিতিশীলতা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং সরকারি-বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার চিত্র তুলে ধরেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ স্তরে স্তরে বাহিনী থাকা সত্ত্বেও এতগুলো নাশকতার পর অপরাধীদের গ্রেপ্তারের কোনো হদিস মিলছে না।

কয়েকজনকে জনগণ ধরে দিলেও বাহিনীগুলো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। তিনি অভিযোগ করেন, স্পষ্টত আইন শৃঙ্খলার দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, পরিস্থিতির অবনতি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজ থেকে কোনো বিবৃতি দেননি।

দেশের এই পরিস্থিতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না উল্লেখ করে এ বিষয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপনের জোর দাবি জানান তিনি। সরকারি দলের একজন অনির্বাচিত প্রতিমন্ত্রীর আচরণ তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে শাসানোর সুরে কথা বলা হয়েছে। অন্যদিকে একটি গোয়েন্দা সংস্থা থেকে বিরোধী দলের সংসদ সদস্যকে জামায়াত ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্যের কি এই অধিকার আছে।

আমরা কি আবার সাড়ে ১৫ বছরের সেই পুরোনো অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সন্তানদের রক্ত এখনো আমাদের চোখের সামনে তাজা। এই ভাসমান রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না।

তিনি স্পষ্ট করেন, বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় সরকার যদি দায়িত্ব পালন করতে না পারে, তবে দায় বিরোধী দল নেবে না। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে। তবে সংকট উত্তরণে সরকার চাইলে বিরোধী দল আন্তরিকভাবে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

Russia’s Novaya Gazeta ‘killed off’ after murders, arrests and pressure
সম্পাদকের পছন্দ

Russia’s Novaya Gazeta ‘killed off’ after murders, arrests and pressure

Russia’s most prominent investigative newspaper is closing, with staff accusing the government of ki...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV