ব্রাজিলে ফ্যাসিবাদের উত্থান যেভাবে ঠেকালেন লুলা

ঢাকায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছ...
লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের সাও পাওলোতে ২৫ অক্টোবর সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পরে সমর্থকদের উৎসাহ দিচ্ছেন৷ সূত্র- গেটি ইমেজব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি রাজনীতির বিরুদ্ধে বড় জয় পেয়েছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রথম দফার ভোটে প...
লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের সাও পাওলোতে ২৫ অক্টোবর সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পরে সমর্থকদের উৎসাহ দিচ্ছেন৷ সূত্র- গেটি ইমেজব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি রাজনীতির বিরুদ্ধে বড় জয় পেয়েছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রথম দফার ভোটে পিছিয়ে থাকলেও দ্বিতীয় দফায় নাটকীয় ফিরে আসা ঘটিয়ে তিনি পরাজিত করেছেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোকে। এই জয়কে ব্রাজিলে কট্টর ডানপন্থার অগ্রযাত্রায় বাধা এবং কর্তৃত্ববাদবিরোধী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন দেশটির রাজনীতি বিশ্লেষকেরা।
আড্ডা থেকে নাম, সেই প্রেমতলা বদলে গেছে, আছে শুধু নামের গল্প
একসময় চারপাশে ছিল ফসলের মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ। পথের পাশে দাঁড়িয়ে ছিল বিশাল ...
গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৯ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২১ শতাংশ। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল কোর্টের (টিএসই) চূড়ান্ত হিসাব অনুযায়ী, লুলার ভোটসংখ্যা ৬ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ২৩২।
অন্যদিকে ফ্লাভিও পেয়েছেন ৫ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ৪১ ভোট। প্রায় ৪৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ৮০ বছর বয়সী লুলা। এই নির্বাচন ও এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য নেশন।
সাময়িকীটির ‘ফাইটিং ফ্যাসিজম’ পডকাস্টের ‘ব্রাজিল অলসো ফট ফ্যাসিজম। —উইথ আন্দ্রে পাগলিয়ারিনি’ শিরোনামের পর্বে অতিথি ছিলেন ব্রাজিলের রাজনীতি নিয়ে গবেষক আন্দ্রে পাগলিয়ারিনি। আলোচনায় উঠে এসেছে লুলার জয়, ব্রাজিলের কট্টর ডানপন্থি রাজনীতির শক্তি এবং কর্তৃত্ববাদবিরোধী আন্দোলনের জন্য এই নির্বাচনের শিক্ষা।
প্রথম দফায় পিছিয়ে, দ্বিতীয় দফায় বড় ফিরে আসা। নির্বাচনের প্রথম দফায় লুলাকে পেছনে ফেলে এগিয়ে ছিলেন ফ্লাভিও বলসোনারো। ৪ অক্টোবরের ভোটে ফ্লাভিও পেয়েছিলেন প্রায় ৪৭ শতাংশ এবং লুলা পেয়েছিলেন প্রায় ৪৫ শতাংশ ভোট।
ফলে দ্বিতীয় দফার লড়াইয়ে ফ্লাভিওর জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু প্রথম দফার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। লুলার পরাজয়ের আশঙ্কা বামপন্থি ও গণতন্ত্রপন্থি বিভিন্ন গোষ্ঠীকে নতুন করে সক্রিয় করে তোলে।
শিক্ষার্থী, তরুণ, সামাজিক আন্দোলনের কর্মী এবং বিভিন্ন নাগরিক সংগঠন রাস্তায় নামে। ভোটারদের নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করতে বিভিন্ন শহরে সমাবেশ, মিছিল, সাংস্কৃতিক আয়োজন ও প্রচার চালানো হয়। ব্রাজিলের রাজনৈতিক বিশ্লেষক আন্দ্রে পাগলিয়ারিনি ২ নভেম্বর ডিসেন্ট সাময়িকীতে প্রকাশিত এক বিশ্লেষণে লিখেছেন, শুধু রিও ডি জেনিরো অঙ্গরাজ্যেই অক্টোবরে তিন শতাধিক গণতন্ত্রপন্থি কর্মসূচি ও ভোটারদের ভোটকেন্দ্রে নিতে প্রচারণার তথ্য পাওয়া গেছে।
এসব কর্মসূচির মধ্যে বড় সমাবেশের পাশাপাশি পাড়াভিত্তিক বৈঠক, মিছিল ও প্রচারপত্র বিতরণও ছিল। তার বিশ্লেষণ অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোট না দেওয়া মানুষের হার কমে ২১ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে আসে। ব্রাজিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর প্রেসিডেন্ট নির্বাচনের দুই দফার ভোটের মধ্যে অনুপস্থিতির হারে এটিই ছিল সবচেয়ে বড় পতন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার নতুন কৌশল। লুলার ফিরে আসাে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ‘লুলার আর্মি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রচারণার বড় সংগঠক হিসেবে কাজ করে।
কংগ্রেস সদস্য আন্দ্রে জানোনেস ২০২৬ সালের এপ্রিলে গ্রুপটি তৈরি করেছিলেন। প্রথম দফার পর তিন সপ্তাহের মধ্যে গ্রুপটির সদস্যসংখ্যা প্রায় ৫০ হাজার থেকে বেড়ে ১ কোটি ১০ লাখের কাছাকাছি পৌঁছে যায়। সেখানে সমর্থকদের অনলাইনে প্রচার চালানো, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং বাস্তব কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হতো।
তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিশালী ব্যবহারকারীসমৃদ্ধ ব্রাজিলে এই প্রচারণা বামপন্থিদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরে দেশটির কট্টর ডানপন্থীরা অনলাইন প্রচারণায় সুবিধাজনক অবস্থানে ছিল। দ্বিতীয় দফায় সেই জায়গায় বামপন্থীরাও সংগঠিতভাবে নিজেদের উপস্থিতি জানান দিতে পেরেছে।
ফ্লাভিও বলসোনারো ও বলসোনারো রাজনীতির ভবিষ্যৎ। ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে এবং দেশটির ডানপন্থি রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখে তিনি এবারের নির্বাচনে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন।
তার প্রচারণায় অপরাধ ও সহিংসতা দমন, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি গুরুত্ব পায়। ফ্লাভিওর পরাজয় বলসোনারো পরিবারের জন্য বড় ধাক্কা। ব্রাজিলের কট্টর ডানপন্থি রাজনীতির এই পরিবার টানা দুটি নির্বাচনে হেরেছে।
তবে এর অর্থ এই নয় যে দেশটিতে বলসোনারো-সমর্থিত রাজনীতির প্রভাব শেষ হয়ে গেছে। বরং কংগ্রেস ও বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে ডানপন্থীদের শক্তিশালী অবস্থান প্রমাণ করে, তাদের সামাজিক ও রাজনৈতিক ভিত্তি এখনো যথেষ্ট বিস্তৃত। প্রেসিডেন্ট নির্বাচনে জয়, কিন্তু কংগ্রেসে ডানপন্থিদের শক্তি।
লুলার জয়ের পাশাপাশি এবারের নির্বাচনে ব্রাজিলের আইনসভায় ডানপন্থিদের অবস্থান আরো শক্তিশালী হয়েছে। ফ্লাভিওর দল লিবারেল পার্টি (পিএল) নিম্নকক্ষের ৫১৩ আসনের মধ্যে ১২১টি আসন পেয়েছে। সিনেটের ৮১ আসনের মধ্যে দলটির আসনসংখ্যা ২৮।
এ ছাড়া অন্যান্য ডানপন্থি ও মধ্য-ডানপন্থি দলও উল্লেখযোগ্য আসন পেয়েছে। ফলে প্রেসিডেন্ট হিসেবে লুলাকে আগামী চার বছর আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থিদের অগ্রযাত্রা থামলেও আইনসভা ও অঙ্গরাজ্যগুলোর রাজনীতিতে তাদের শক্তি বেড়েছে।
তাই লুলার জয়কে ব্রাজিলের ডানপন্থি রাজনীতির অবসান হিসেবে দেখা যাবে না। দেশটির রাজনৈতিক কাঠামোয় রক্ষণশীল প্রবণতা এখনো গভীরভাবে প্রোথিত। লাতিন আমেরিকার রাজনীতিতেও প্রভাব।
ব্রাজিল লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ও সবচেয়ে জনবহুল দেশ। ফলে দেশটির নির্বাচনের প্রভাব শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নয়; পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যের ওপরও এর প্রভাব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ডানপন্থি সরকার ও নেতাদের উত্থান ঘটেছে।
আর্জেন্টিনার হাভিয়ের মাইলেই এবং এল সালভাদরের নায়িব বুকেলের মতো নেতারা এ অঞ্চলের রাজনীতিতে কট্টর রক্ষণশীল ধারাকে শক্তিশালী করেছেন। ফ্লাভিও বলসোনারোও তাদের রাজনৈতিক মডেলের প্রতি সমর্থন জানিয়েছিলেন। লুলার জয় ব্রাজিলকে আপাতত এই আঞ্চলিক ডানপন্থি প্রবণতার বাইরে রাখল।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ব্রাজিলের সম্পর্কের ক্ষেত্রেও এর তাৎপর্য রয়েছে। ফ্লাভিও নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নীতিগত ঘনিষ্ঠতা বাড়তে পারত বলে বিশ্লেষকেরা মনে করেছিলেন। তবে লুলার সামনে চ্যালেঞ্জও কম নয়।
যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, দেশের অর্থনীতি পরিচালনা এবং ডানপন্থি-প্রভাবিত আইনসভার সঙ্গে সমঝোতা করা তার সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে। এবারের নির্বাচনের একটি বড় শিক্ষা হলো—শুধু অতীতের সাফল্যের কথা তুলে ধরে ভোটারদের সমর্থন ধরে রাখা যায় না। প্রথম দফার প্রচারণায় লুলার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অতীতের অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
কিন্তু দ্বিতীয় দফায় তাকে সাধারণ মানুষের জীবনের অভিজ্ঞতা, হতাশা ও ভবিষ্যতের প্রত্যাশার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করে প্রচারণা চালানো হয়। কেবল বলসোনারো পরিবারের ফিরে আসাের আশঙ্কা দেখিয়েও দীর্ঘমেয়াদে মানুষকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয়। গণতন্ত্রপন্থি শক্তিগুলোকে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতের জন্য একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প গড়ে তুলতে হবে।
লুলার জয় আপাতত ব্রাজিলে কট্টর ডানপন্থার প্রেসিডেন্ট হওয়ার পথ আটকে দিয়েছে। কিন্তু দেশটির রাজনীতিতে ডানপন্থিদের শক্তিশালী উপস্থিতি এখনো বহাল। ফলে আগামী চার বছরে লুলার সরকার কতটা কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারে এবং বামপন্থিরা নতুন প্রজন্মের জন্য কতটা টেকসই রাজনৈতিক বিকল্প তৈরি করতে পারে, সেটিই হবে ব্রাজিলের রাজনীতির বড় পরীক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, অভিযোগ বিজেপির দিকে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল শুক্রবার ভোর রাতে অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবনে বিজেপির সমর্থকেরা ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।