রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ১:১৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের
দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

ছবি: সংগৃহীত।কিউবার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চীনের দুই প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে বেইজিং। একই সঙ্গে ওয়াশিংটনকে দ্রুত তাদের ‘ভুল পদক্ষেপ’ সংশোধনের আহ্বান জানিয়েছে চীন। খবর আনাদোলুর।

কিউবার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চীনের দুই প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে বেইজিং। একই সঙ্গে ওয়াশিংটনকে দ্রুত তাদের ‘ভুল পদক্ষেপ’ সংশোধনের আহ্বান জানিয়েছে চীন। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানায়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার দৃঢ় বিরোধিতা করে বেইজিং। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা লঙ্ঘন করে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আটটি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি পাঁচটি জাহাজকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত সম্পদ হিসেবে চিহ্নিত করে। কিউবার ভেতরে এবং পশ্চিম গোলার্ধজুড়ে দেশটির সরকারের কথিত ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত উদ্যোগের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের দুই প্রতিষ্ঠান হলো—চায়না ন্যাশনাল ইলেকট্রনিক ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিইআইইসি) এবং বেইজিং এইচঅ্যান্ডসি টেকনোলজিস কোম্পানি লিমিটেড। কিউবার সশস্ত্র বাহিনীকে যন্ত্রাংশ ও সরঞ্জাম সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরো বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র চীনের ওপর নিষেধাজ্ঞা ও দমনমূলক পদক্ষেপ বাড়িয়েছে এবং একাধিক বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করেছে।

এতে চীনা প্রতিষ্ঠানগুলোর অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য থেকে সরে এসে চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট করা হয়েছে। চীনের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার বেইজিং সংরক্ষণ করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

আগামী ৩ মাসে দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তিন মাসে...

24TV.Live ব্যানার
জাতীয়

সুন্দরবনকে নিজের মতো থাকতে দিতে হবে, হাত দেওয়া যাবে না: মুহাম্মদ আলী রেজা খান

দেশের বরেণ্যজনদের জানা–অজানা গল্প নিয়ে প্রথম আলো ডটকমের আয়োজন: ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো।

24TV.Live ব্যানার
জাতীয়

টাকা নিয়ে বিরোধ, ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

পঞ্চগড় রাতের আঁধারে পেট্রোল দিয়ে ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV