কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, বিএনপির বিক্ষোভ

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
দ্রুত রেখার টানে আঁকা নৌকার সারি থেমে আছে নদীর তীরে। আরও আছে পুরান ঢাকার দরদালান। দূর থেকে দেখা মসজি...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
As Malaysia rethinks the death penalty for drug offences, Singapore insists tough laws deter substan...
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এর আগে সোমবার রাতে উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে তালা দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে উপজেলা যুবদলের নেতাকর্মীরা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক করেন। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে। কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন, রাতে কে বা কারা মাদ্রাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সকালে এসে তারা তালা দেখতে পান।
পরে তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করেন। শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক ছিল। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, বিএনপির বিক্ষোভ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট
মেজর লিগ সকারে (এমএলএস) আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে জিতল...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।