জাতীয়ব্রেকিং

প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট

প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট
প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট
প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

মেজর লিগ সকারে (এমএলএস) আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে জিতলেন গোল্ডেন বুট। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্র...

মেজর লিগ সকারে (এমএলএস) আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে জিতলেন গোল্ডেন বুট। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সব মিলিয়ে এমএলএসের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। তাঁর আগে পাঁচজন খেলোয়াড় একাধিকবার এই পুরস্কার জিতলেও কেউ টানা দুই মৌসুমে জিততে পারেননি।

.এবার গোলসংখ্যায় মেসির ধারেকাছেও যেতে পারেননি অন্যরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসার। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ।

শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন মেসি। ২০২৬ মৌসুমে তাঁর অ্যাসিস্ট ১৭টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি, যা এ মৌসুমে লিগের সর্বোচ্চ।

গত মৌসুমে ১৯টি অ্যাসিস্ট ছিল তাঁর, যা ছিল লিগে সর্বোচ্চ। .আজ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল পাননি মেসি, তবে তাঁর কর্নার থেকে প্রথমার্ধে গোল করেন ইয়ান ফ্রে।

আরেকটি কর্নার থেকে গোলের সুযোগ তৈরিতে ভূমিকা ছিল তাঁর। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি মায়ামি। শার্লটের সঙ্গে ড্রয়ের মাধ্যমে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মায়ামি।

প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে দলটি। তিন ম্যাচের সিরিজে তাদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রু। মেসির সামনে এখন ব্যক্তিগত আরেকটি বড় অর্জনের হাতছানি।

২০২৪ ও ২০২৫ সালে লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার এমভিপি জিতেছেন। এবারও সেই পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন। ২০২৬ সালে এমভিপি হলে প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার এই পুরস্কার জিতবেন মেসি।

প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV