খেলাধুলাব্রেকিং

রাজস্বের হিসাব নেই, ভ্যাট ফেরতও আটকে—প্রশ্নবাণে জর্জরিত অর্থ উপদেষ্টা

রাজস্বের হিসাব নেই, ভ্যাট ফেরতও আটকে—প্রশ্নবাণে জর্জরিত অর্থ উপদেষ্টা
রাজস্বের হিসাব নেই, ভ্যাট ফেরতও আটকে—প্রশ্নবাণে জর্জরিত অর্থ উপদেষ্টা
রাজস্বের হিসাব নেই, ভ্যাট ফেরতও আটকে—প্রশ্নবাণে জর্জরিত অর্থ উপদেষ্টা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ
সম্পাদকের পছন্দ

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে শনিবার লাঠি হাতে বিক্ষোভ করেন গার্মেন্টসকর্মীরা। ছবি: আমার দেশন...

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের নিয়মিত পরিসংখ্যান প্রকাশ না করা, ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি, ভ্যাট ফেরত বন্ধ এবং এনবিআরের বার্ষিক প্রতিবেদন হালনাগাদ না থাকার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েছেন অর্থ উপদেষ্টা। একের পর এক প্রশ্নের মুখে আগামী ডি...

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের নিয়মিত পরিসংখ্যান প্রকাশ না করা, ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি, ভ্যাট ফেরত বন্ধ এবং এনবিআরের বার্ষিক প্রতিবেদন হালনাগাদ না থাকার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েছেন অর্থ উপদেষ্টা। একের পর এক প্রশ্নের মুখে আগামী ডিসেম্বর থেকে নিয়মিতভাবে রাজস্বের পরিসংখ্যান প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ‘আইবাস++’ (iBAS++) থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেলেও কিছুটা সময়ের ব্যবধান বা ‘ল্যাগ ইফেক্ট’ থেকে যায়।

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এই তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করলেন মিয়া গোলাম পরওয়ার
সম্পাদকের পছন্দ

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এই তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করলেন মিয়া গোলাম পরওয়ার

টিআইবির গবেষণা প্রতিবেদনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে যে তথ্য দেওয়া ...

এ কারণে তথ্য সরবরাহের ব্যবস্থা নিয়মিত করতে সরকার কাজ করছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনায় এনবিআরের আয়কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের রাজস্ব আদায় ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এসব কথা জানান তিনি।

ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান আহসান হাবীব উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা দাবি করেন, রাজস্ব আদায়ের তথ্য গোপন করা হচ্ছে না; ভ্যাট, আয়কর ও শুল্ক—প্রতিটি খাতের পরিসংখ্যানই প্রকাশ করা হচ্ছে। তবে তথ্য নিয়মিত সরবরাহের ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে, যা আগামী ডিসেম্বর থেকে স্বাভাবিক হয়ে আসবে।

ব্রিফিংয়ে সাংবাদিকরা উল্লেখ করেন, আগে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের তথ্য পাওয়া যেত, কিন্তু গত কয়েক মাস ধরে তা মিলছে না। এমনকি এনবিআরের পরিসংখ্যান বিভাগের বার্ষিক প্রতিবেদনও হালনাগাদ নেই; সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের প্রতিবেদন পাওয়া যাচ্ছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরে সাংবাদিকরা গত অক্টোবরের পরিসংখ্যান জানতে চাইলে উপদেষ্টা কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

প্রায় ১৮ হাজার কোটি টাকার ভ্যাট ফেরত আটকে থাকা এবং অনলাইনে আবেদন করতে না পেরে ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভ্যাট ব্যবস্থার ডিজিটালাইজেশন ও করদাতাদের হয়রানি বন্ধে সংস্কার কাজ চলছে। পাশাপাশি ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা কার্যকর করা এবং বড় ও ক্ষুদ্র করদাতাদের মতামত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে।

ব্যাংক খাতের লুটপাটের ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় ৪০ বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে। তবে গত এপ্রিল থেকে জুন সময়ে রাজস্ব আদায়ে ১৩.৮৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজের এক-পঞ্চমাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

দরিদ্র মানুষের ভোগব্যয় বাড়াতে ফ্যামিলি কার্ড প্রদান, বিনিয়োগ আকর্ষণ, সরকারি উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের চীনা বিনিয়োগ এবং জাপানি বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপের ফলে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। রাজস্ব সংস্কারের অংশ হিসেবে এনবিআরের অডিটে ঝুঁকিভিত্তিক প্রতিষ্ঠান নির্বাচন, প্রায় ২৯ হাজার অনিষ্পন্ন রাজস্ব মামলা দ্রুত নিষ্পত্তি এবং কর কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর কথা জানান উপদেষ্টা।

তিনি উল্লেখ করেন, অতীতে খেলাপি ঋণ ১১ শতাংশ দেখানো হলেও ফরেনসিক অডিটে তা ৩৫.৭২ শতাংশ ধরা পড়েছে। একইভাবে জিডিপির পরিসংখ্যানও বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে, যার প্রতিবেদন আগামী ১৪ তারিখে প্রকাশ করা হবে। এছাড়া জ্বালানি তেলের ওপর নতুন আবগারি শুল্ক আরোপের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা এখনো কারিগরি পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

রাজস্বের হিসাব নেই, ভ্যাট ফেরতও আটকে—প্রশ্নবাণে জর্জরিত অর্থ উপদেষ্টা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার
সম্পাদকের পছন্দ

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি পরিত্যক্ত স্থান থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV