দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ইমরান খানের রাজনৈতিক দর্শন ও মার্কিন নির্বাচনে মুসলিম প্রতিনিধিত্ব
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (বামে) এবং আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদ (ডানে)। ছবি-সংগৃ...
জনগণের প্রত্যাশা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
জনগণের প্রত্যাশা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। মঙ্গলবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ‘ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট (সিএনএ) অব দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা
ধরা যাক, রাত দুইটা। সৌদিআরবগামী একটি ফ্লাইটের সময়সূচি হঠাৎ বদলে গেছে। ওই ফ্লাইটে টিকিট কেটেছেন একটি...
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দেশের জনগণ বর্তমান সরকারের কাছে একটি স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের প্রত্যাশা করে। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬–জুন ২০৩১) সফলভাবে বাস্তবায়নে সিভিল সার্ভিসের দক্ষতা, কর্মক্ষমতা ও দ্রুত সেবা প্রদানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নীতি বা কর্মসূচি তখনই সফল হয়, যখন মাঠপর্যায়ের কর্মকর্তারা তা যথাসময়ে ও যথাযথভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন।
পরিবর্তনশীল বিশ্বের প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় সিভিল সার্ভিসকে সময়োপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার বিশ্বজুড়ে শাসনব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, প্রচলিত এককালীন প্রশিক্ষণের পরিবর্তে কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা এবং যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে।
সিভিল সার্ভিসের সক্ষমতা নিরূপণ (সিএনএ) উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা, তথ্যের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রণয়নের খসড়া তৈরি এবং নাগরিককেন্দ্রিক সেবাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে জনপ্রশাসনের সামগ্রিক সক্ষমতা আরও জোরদার করা সম্ভব। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দক্ষ কর্মকর্তারাই উন্নত জনসেবা নিশ্চিত করতে পারেন।
তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে। এ ছাড়া গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের বক্তব্য দেন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
দিনাজপà§à¦° বোরà§à¦¡à§‡ অরà§à¦§à§‡à¦•ের বেশি ফেল, কেউ পাস করেননি ৪৯ কলেজে
দিনাজপà§à¦° শিকà§à¦·à¦¾ বোরà§à¦¡à§‡ à¦à¦¬à¦¾à¦°à§‡à¦° à¦à¦‡à¦šà¦à¦¸à¦¸...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।