ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয়

দিনাজপুর বোর্ডে অর্ধেকের বেশি ফেল, কেউ পাস করেননি ৪৯ কলেজে

System Administrator • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
৯২ বার পঠিত
দিনাজপুর বোর্ডে অর্ধেকের বেশি ফেল, কেউ পাস করেননি ৪৯ কলেজে
দিনাজপুর বোর্ডে অর্ধেকের বেশি ফেল, কেউ পাস করেননি ৪৯ কলেজে ছবি: 24TV.Live
দিনাজপুর বোর্ডে অর্ধেকের বেশি ফেল, কেউ পাস করেননি ৪৯ কলেজে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের সবচাইতে বড় নিউজ, টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শুধà... — এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ও শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো।

মূল ঘটনা ও মাঠের সার্বিক চিত্র

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শুধু তা–ই নয়, গত পাঁচ বছরে এবার বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। এবার বোর্ডের ৪৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। আজ শনিবার সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর আবদুর রাজ্জাক এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক, জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুর বোর্ড সূত্রে জানা যায়, এবার রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৮টি কলেজ থেকে ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পাস করেছেন; অর্থাৎ ৫৪ ভাগের বেশি শিক্ষার্থী পাস করতে পারেননি।গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালে দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। এরপর প্রতিবছর পাসের হার কমেছে। ২০২২ সালে ৭৯ দশমিক শূন্য ৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। একইভাবে ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ৩৪৯ জন। ২০২২ সালে ১১ হাজার ৮৩০ জন, ২০২৩ সালে ৬ হাজার ৪৫৯ জন, ২০২৪ সালে ১৪ হাজার ২৯৫ জন ও ২০২৫ সালে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবার তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জনে।বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগের ২৬ হাজার ৩০৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৫৬৩ জন পাস করেছেন। পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। বিজ্ঞান বিভাগের ৭৮ হাজার ৩৪৮ জনের মধ্যে পাস করেছেন ৩১ হাজার ২৮৬ জন। পাসের হার ৩৯ দশমিক ৯৩। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ১৩৫ জনের মধ্যে ২ হাজার ৫৪৯ জন পাস করেছেন। এ বিভাগে পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে ২ হাজার ৯৪ জন, মানবিক বিভাগে ৭৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৭ জন জিপিএ-৫ পেয়েছেন।এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মোট ৫৩ হাজার ৫০৮ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ১০৬ জন। পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ৬০ হাজার ২৮ জন মেয়ের মধ্যে পাস করেছেন ২৯ হাজার ২৯২ জন। পাসের হার ৫০ দশমিক ২৬। মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫৭০ জন মেয়ে ও ১ হাজার ৩৮৩ জন ছেলে জিপিএ–৫ পেয়েছেন।দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার মধ্যে পাসের হারে শীর্ষে আছে রংপুর জেলা। এ জেলায় ৫৬ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে, ৩৬ দশমিক ২৩ শতাংশ। অন্য জেলাগুলোর মধ্যে নীলফামারীতে ৪৯ দশমিক ৯২ শতাংশ, লালমনিরহাটে ৪৬ দশমিক ৭১ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৪৫ দশমিক শূন্য ৩ শতাংশ, দিনাজপুরে ৪৩ দশমিক ৮২ শতাংশ, কুড়িগ্রামে ৪০ দশমিক ৭২ শতাংশ এবং গাইবান্ধায় পাসের হার ৩৮ দশমিক ৮০ শতাংশ।জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও শীর্ষে রংপুর জেলা। এ জেলায় ১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সবচেয়ে কম ৫১ জন জিপিএ-৫ পেয়েছেন পঞ্চগড়ে। এ ছাড়া নীলফামারীতে ৫৬১ জন, দিনাজপুরে ৪৭৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৮ জন, গাইবান্ধায় ১৭৩ জন, কুড়িগ্রামে ১৩৬ জন ও লালমনিরহাটে ১০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।কেউ পাস না করা কলেজ বেড়েছেএবার দিনাজপুর বোর্ডের ৮ জেলার ৬৬৮টি কলেজের মধ্যে ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে রংপুর জেলার ৩টি, দিনাজপুরের ৬টি, ঠাকুরগাঁওয়ের ৯টি, নীলফামারীর ১২টি, গাইবান্ধার ২টি, লালমনিরহাটের ৬টি, কুড়িগ্রামের ৯টি ও পঞ্চগড়ের ২টি কলেজ আছে।গত পাঁচ বছরের ফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরই কেউ পাস না করা কলেজের সংখ্যা বাড়ছে। ২০২১ সালে এমন কলেজ ছিল ২টি, ২০২২ সালে ১৩টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ২০টি ও ২০২৫ সালে ৪৩টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯টিতে।দিনাজপুর বোর্ডের সচিব অধ্যাপক নূর আবদুর রাজ্জাক বলেন, বিগত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমার বিষয়টিকে তাঁরা শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে দেখছেন। কেউ পাস না করা প্রতিষ্ঠানের বিষয়ে বলেন, এ নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। কীভাবে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমানো যায়, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার শুধু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে না; সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের ডেকে সরাসরি ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিলের জন্য সুপারিশ করা হবে।

ঘটনাবলীর বিস্তারিত বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

ঘটনাস্থল থেকে পাওয়া প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সার্বিক পরিস্থিতি বেশ দ্রুত পরিবর্তিত হচ্ছিল। স্থানীয় মানুষ ও দায়িত্বশীল ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দেন। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা খুব দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছেন এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। পুরো এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ

সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এই বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব যাতে না ছড়ায় সে লক্ষ্যে নিয়মিত বিরতিতে তথ্য প্রকাশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সার্বিক অগ্রগতি পরবর্তী সময়ে সংবাদ বুলেটিনের মাধ্যমে প্রকাশ করা হবে।

সামাজিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ রূপরেখা

এই খবর ছড়িয়ে পড়ার পরপরই নাগরিক সমাজে গভীর আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সাধারণ মানুষ তাদের অনুভূতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সচেতন মহলের প্রত্যাশা, দায়িত্বশীল কর্তৃপক্ষ স্বচ্ছতার সঙ্গে তাদের কাজ সম্পন্ন করবেন এবং একটি সুষ্ঠু ও সুন্দর সমাধান উপহার দেবেন। পরবর্তী যেকোনো আপডেটের জন্য চোখ রাখুন 24TV.Live এর লাইভ নিউজ পোর্টালে।

সংবাদ উৎস ও তথ্যসূত্র: প্রথম আলো — বস্তুনিষ্ঠ তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় 24TV.Live সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ প্রথম আলো থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন