দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

মুহাম্মদ বিন সালমানের কঠিন সময়: বহুমুখী সংকটে জর্জরিত সৌদি আরব
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বর্তমানে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে...
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন বলে জানা গেছে।
এই তথ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন। সেই আবেদনের একটি কপি বিবিসি বাংলার হাতেও রয়েছে।
লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা, পরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। ক...
আওয়ামী লীগের নেতারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনা এই আবেদনটি করেছেন।
সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সও শেখ হাসিনার আবেদন করার খবর দিয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, "ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে বাংলাদেশের ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফেরত চাওয়ার আবেদন এসেছে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।"
২০২৪ সালের পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই বছরেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন।
গত কয়েক মাস আগে তিনি বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা ও তাদের দলীয় নেতাকর্মীরা বলছেন যে, ডিসেম্বরেই শেখ হাসিনা দেশে ফিরবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বিবিসি বাংলাকে জানিয়েছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। এ জন্য শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন বলে তিনিও গণমাধ্যমের মারফত জানতে পেরেছেন।
এমন পরিস্থিতির মধ্যেই শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদনের বিষয়টি সোমবার নতুন করে সামনে এলো।
সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, "দুই বছরের বেশি সময় আগে গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ"।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর ওই বছরের অগাস্টের শেষের দিকেই তার কূটনৈতিক লাল পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার।
পরে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতার পাসপোর্ট বাতিল করা হয়।
চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর তার পাসপোর্টের বিষয়টি সামনে আসে। কারণ তার কাছে বৈধ কোন পাসপোর্ট নেই।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় ৪ লাখের বেশি ফরম পূরণ, সর্বোচ্চ ইংরেজিতে
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি বা পুনঃপ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।