খেলাধুলা

লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা, পরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা, পরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ
লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা, পরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের এক পর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যান। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদ...

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের এক পর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যান। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। .প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রবীর কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে রাখা সার নিয়ে যান। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুত রয়েছে।

বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে। .ঘটনার বিষয়ে ডিলার প্রবীর কুমার পালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে এ বিষয়ে কথা হয় তাঁর চাচা সঞ্জিত পালের সঙ্গে।

তিনি বলেন, ‘ঘটনার পর আমার ভাতিজা অনেকটা ভীত হয়ে পড়েছে। এ কারণে সে মুঠোফোন বন্ধ করে রেখেছে। ’এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাশাপাশি মাইকিং করে যাঁরা সার নিয়ে গেছেন, তাঁদের সেগুলো ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। .পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। ’চাটমোহর থানার ওসি ওলিউর রহমান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা, পরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV