খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি
মরুভূমিতেও পরীক্ষা পরিচালনা করছেন অধ্যাপক ওমর এম ইয়াগি। ছবি-সংগৃহীতবিশ্বের বহু অঞ্চলে সুপেয় পানির সং...
খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর। খু...
খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ...
কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা থাকলেও পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এই সংসদ সদস্য আরও বলেন, ব্যবসায়ীরা ইতিমধ্যে দোকানপাট বন্ধ করে দিয়েছেন। খুলনার মানুষ বাঁচতে চান।
তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাস্তব পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। .গ্যাস ও এলপিজির মূল্যবৃদ্ধিতে উদ্বেগকোনো পূর্বঘোষণা ছাড়াই দফায় দফায় এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে সংসদে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, সারা দেশের মানুষ তীব্র গ্যাসের সংকটে ভুগছেন।
এর মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ছয়বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কামাল হোসেন আরও বলেন, ১ হাজার ৩০৬ টাকা থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা হয়েছে। কিন্তু অনেক জায়গায় তা ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
একদিকে সরবরাহ লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গ্রাহকদের বিল দিতে হচ্ছে। ফলে রান্নার জন্য সিলিন্ডার বা বিকল্প জ্বালানি কিনতে গিয়ে পরিবারগুলোকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
কী কারণে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তা জাতির কাছে স্পষ্ট করার দাবি জানান তিনি। .শেরপুর–১ আসনের জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, ১০ মাসে এলপিজির দাম বেড়েছে ৭৫৪ টাকা। সরকার দাম নির্ধারণ করে দিলেও ভোক্তারা সেই দামে গ্যাস কিনতে পারছেন না।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত মাসে তাঁর বাসায় ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে হয়েছে ২ হাজার ৬০০ টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে ৫৪০ টাকা বেশি। শেরপুরের অনেক ভোক্তা ৫০০ থেকে ১ হাজার টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনছেন বলে তিনি দাবি করেন। রাশেদুল ইসলাম আরও বলেন, একজন দিনমজুর, রিকশাচালক কিংবা নিম্ন আয়ের পরিবারের কাছে প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ থেকে ১ হাজার টাকা বড় বোঝা।
অনেক পরিবারের কাছে এই অর্থ কয়েক দিনের খাবারের খরচ। তাঁর প্রশ্ন, বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করা গেলেও দেশের বাজারে নির্ধারিত দাম কার্যকর করা যাচ্ছে না কেন।
খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার
রঞ্জিত সরকারসিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সর...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।