হামজার আশা, হামজার বিশ্বাস

সরকারের দুর্বলতা ও স্থানীয় রাজনীতির প্রশ্রয়ে আ’লীগ মাথাচাড়া দিচ্ছে
সরকারের দুর্বলতা এবং স্থানীয় পর্যায়ে সরকার ও বিরোধীদলের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কার্যক্রম নিষিদ্ধ আও...
কিংস অ্যারেনার পশ্চিম পাশের গ্যালারির সামনে সংবাদকর্মীদের ছোটখাটো জটলা। ক্যামেরার ট্রাইপড সেট করা, বুম আর রেকর্ডার প্রস্তুত—সব মিলিয়ে চাপা উত্তেজনা। কে আসছেন সংবাদ সম্মেলনে? গুঞ্জনটা বাতাসে ভাসছিল বেশ কিছুক্ষণ ধরেই। মুহূর্তের মধ্যে ফিসফাস গড়িয়ে গেল নিশ্চিত ঘোষণায়—হামজাই...
কিংস অ্যারেনার পশ্চিম পাশের গ্যালারির সামনে সংবাদকর্মীদের ছোটখাটো জটলা। ক্যামেরার ট্রাইপড সেট করা, বুম আর রেকর্ডার প্রস্তুত—সব মিলিয়ে চাপা উত্তেজনা। কে আসছেন সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ কোনো দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
গুঞ্জনটা বাতাসে ভাসছিল বেশ কিছুক্ষণ ধরেই। মুহূর্তের মধ্যে ফিসফাস গড়িয়ে গেল নিশ্চিত ঘোষণায়—হামজাই আসছেন। একটু পর মুখে স্মিত হাসি নিয়ে হাজির হলেন হামজা চৌধুরী।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই শোনালেন ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর কথা, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি। ইনশা আল্লাহ, এবার আমরা শিরোপা জিততে পারব। ’শুধু শিরোপা নয়, বাংলাদেশের গোলসংকট কাটানো নিয়েও আশাবাদী হামজা, ''আমরা যদি গোলের সুযোগই তৈরি করতে না পারতাম, তাহলে চিন্তার বিষয় ছিল।
কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। স্ট্রাইকার পজিশন নিয়ে এখন আমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের শুধু একটু সময় দরকার।
’.জাতীয় স্টেডিয়ামে আজ রাত আটটায় সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ঘামঝরানো জয় দিয়ে আসর শুরু করা স্বাগতিক বাংলাদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে সেমিফাইনাল। তবে আজকের ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতা নয়; জিতলে কিংবা ড্র করলেই নিশ্চিত হবে গ্রুপসেরার তকমা।
অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি একপ্রকার ফাইনাল। সেমিফাইনালের টিকিট কাটতে হলে বাংলাদেশের বিপক্ষে জয় বা ড্রয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে। দুই গোলের বেশি ব্যবধানে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের।
দুই দলে প্রবাসী ফুটবলারও অনেক। শ্রীলঙ্কা দলে ১২ জন, বাংলাদেশের স্কোয়াডে আছেন ১০ জন প্রবাসী। সাফের ইতিহাস অবশ্য বড় স্বস্তিই জোগাচ্ছে বাংলাদেশকে।
.দুই দলের ১৮ বারের দেখায় বাংলাদেশের জয় ১১টি, বিপরীতে লঙ্কানদের জয় ৫টি, আর ড্র হয়েছে ২ ম্যাচ। সাফে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার—চারটিতেই জিতেছে বাংলাদেশ, শুধু ২০০৮ সালের সাফে হারতে হয়েছিল একবার। .এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
আর শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। ভুটানের সঙ্গে ওই ম্যাচের পর শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি বলেছিলেন, ‘বাংলাদেশের সঙ্গে ম্যাচটা হবে সাফের ইতিহাসের সেরা ম্যাচ। ’বাংলাদেশ কোচ টমাস ডুলি কথার ফুলঝুরিতে কান দিতে নারাজ।
গতকাল অনুশীলন শুরুর আগে তিনি প্রথম আলোকে পরিষ্কার বলেছেন, ‘সেটা তাঁর (আবদুল্লাহ আল মুতাইরি) ব্যক্তিগত মত। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব। ’.পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার কথা বাংলাদেশের।
দলের সঙ্গে হামজা চৌধুরী ছাড়াও যোগ দিয়েছেন ফারহান আলী। তবে তারকাদের উপস্থিতি স্বস্তি ফেরালেও কোচিং স্টাফের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চোট। ভুটান ম্যাচে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলা বিশ্বনাথ ঘোষের পুরোনো হাঁটুর চোট নতুন করে ভোগাচ্ছে তাঁকে।
.‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা.২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে দেড় বছর মাঠের বাইরে থাকতে হয় এই ডিফেন্ডারকে। অনুশীলনের সময় আবারও হাঁটুতে ব্যথা অনুভব করায় শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। ফিট নন ডিফেন্ডার তপু বর্মণও।
তবে ভুটান ম্যাচের একমাত্র গোলদাতা ইব্রাহিমকে আজ দেখা যেতে পারে নাম্বার নাইন পজিশনে। আজ দিনের অন্য ম্যাচে ভারত–মালদ্বীপ লড়াইয়েও থাকবে সেমিফাইনালের হিসাব। ভারত ড্র করলেই শেষ চারে জায়গা করে নেবে।
তবে মালদ্বীপের সামনে কঠিন সমীকরণ—সেমিফাইনালে উঠতে তাদের জিততে হবে অন্তত তিন গোলের ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াই, আর হামজার জন্য নিজের বিশ্বাসের প্রতিফলন দেখানোর আরেকটি সুযোগ। গোল আসুক, জয় আসুক, শেষ পর্যন্ত ২৩ বছরের শিরোপা-খরা ঘুচুক; হামজার আশা সেটিই।
.গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন।
আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ
বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে ভুগছেন তিনি। বর্তমানে ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।