সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপন বৈঠকের অভিযোগ নাকচ করতে গিয়ে সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলে তীব্র আক্রমণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, জামায়াতের বিরুদ্...
কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপন বৈঠকের অভিযোগ নাকচ করতে গিয়ে সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলে তীব্র আক্রমণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে অনবরত অসত্য বক্তব্য দেওয়া ওই ব্যক্তির বরাতে জাতীয় সংসদে বক্তব্য দেওয়া অত্যন্ত অনভিপ্রেত। বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে ইঙ্গিত করেছিলেন যে, একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে কি না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দিতে গিয়ে জামায়াত আমির বলেন, বলা হয়েছে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটা কে—তা স্পষ্ট করা হোক।
জামায়াত আমির বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে তিনি খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন—এটা উনি অনবরত চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে যদি বলা হয় এবং আমাদেরকে ইঙ্গিত করা হয়, তবে ৩৫০ সদস্যের এই হাউজে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি—কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই।
তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী একটি স্বাধীন রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে রাজনৈতিক আলোচনা হতে পারে, কিন্তু কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না। পাল্টা আক্রমণ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতকে নিয়ে এমন অভিযোগ তুলছেন, তাদের নিজেদেরই বরং বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করার এবং বিদেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে বক্তব্য দেওয়ার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তাই অমূলক অভিযোগ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।