শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিট বাতিল এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিট বাতিল এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। স্মারকলিপিতে বলা হয়, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপ থেকে জানা গেছে, ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে শাহজালাল হলে বিশেষ বিবেচনায় ছাত্রদলের নেতাকর্মীদের সিট বরাদ্দ দেওয়া হচ্ছে।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে রয়েছে, বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা; প্রচলিত নীতিমালা অনুসরণ না করে বরাদ্দ দেওয়া সব সিট বাতিল করা; সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা। এ ছাড়া সিট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন কোনোভাবেই বিবেচনায় নেওয়া না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ, বায়তুলমাল সম্পাদক ইসহাক ভূঞা, ছাত্র অধিকার সম্পাদক মোনায়েম শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, আইন ও মাদরাসা সম্পাদক নেয়ামত উল্লাহ ফারাবি প্রমুখ। এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।
যদি কোনো অনিয়ম ঘটে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।