ফিরে না আসা গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর

গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে, জানা যায়নি। তবে তাঁদের পরিবার ন্যায়বিচার পাবে বলে আশ্বস্ত করেন তি...
গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে, জানা যায়নি। তবে তাঁদের পরিবার ন্যায়বিচার পাবে বলে আশ্বস্ত করেন তিনি।
আজ বুধবার ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম এ তথ্য জানান। গুমের এসব ঘটনা তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যখনই নির্বাচন বা অন্য কোনো উপলক্ষ আসত, তখন রাজনৈতিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, তাঁদের তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করত কিংবা গুম করে দিত।
এ রকম অনেকেরই সন্ধান তাঁরা এখন পর্যন্ত পাননি। গুম কমিশনের তালিকায় এ রকম ২৮০ জনের নাম উঠে এসেছে। এই মানুষগুলোর ভাগ্যে কী ঘটেছে, তা তাঁরা এখন পর্যন্ত জানেন না।
.ইতিমধ্যে সরকার গুম প্রতিরোধ এবং প্রতিকার–সংক্রান্ত আইন প্রণয়ন করেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সে আইনে বলা হয়েছে, এখন পর্যন্ত যাঁরা গুম আছেন, তাঁদের মধ্যে যেসব ঘটনা ব্যাপকমাত্রায় ও পদ্ধতিগত সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য গুমের ঘটনাগুলো দায়রা আদালতে বিচার হবে। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক–এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি)।
তিনি গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আজ ট্রাইব্যুনালে আসেন। .সানজিদা ইসলাম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের (২০১৩ সালের নভেম্বর) দুই সপ্তাহে ঢাকার উত্তরা থেকে সূত্রাপুর পর্যন্ত ২২ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনা একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত।
সারা দেশেই এ ধরনের ঘটনা ঘটেছে। এত ঘটনা তদন্ত করার জন্য ট্রাইব্যুনালের বর্তমান যে সক্ষমতা রয়েছে, তা যথেষ্ট কি না, সে প্রশ্ন তুলেছেন তিনি। রাষ্ট্রীয় মদদে যখন গুম করা হয়, তখন আলামতগুলো এমনিতেই নষ্ট করা হয় উল্লেখ করে সানজিদা ইসলাম বলেন, এই মামলাগুলো ত্বরান্বিত করতে তদন্ত সংস্থায় কিছু ইউনিট প্রয়োজনে যোগ করার তাগিদ দেন তিনি।
ফিরে না আসা গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।