Warning: preg_match(): Unknown modifier '-' in /home/ttpidapp/24tv.live/includes/article-url.php on line 63
ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ৭ জনকে কারাদণ্ড | 24TV.Live | 24TV.Live
স্বাস্থ্য

ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ৭ জনকে কারাদণ্ড

ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ৭ জনকে কারাদণ্ড
প্রতীকী বিভাগীয় গ্রাফিক
বিভাগীয় প্রতীকী গ্রাফিক — নির্দিষ্ট ঘটনার আলোকচিত্র নয়

ফাইল ছবি রোগী ও স্বজনদের হয়রানি ঠেকাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৩)। অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

ফাইল ছবি রোগী ও স্বজনদের হয়রানি ঠেকাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৩)। অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেন এসআরবি-৩-এর মেজর নাঈমের নেতৃত্বাধীন দল। রাত সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।

পরে এসআরবি ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। আটকদের মধ্যে আলামিন (৩২) এক মাস, মোয়াজ্জেম (৫০) সাত দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৫) তিন দিন, শহিদুল মোল্লা (৩৭) সাত দিন, সিফাত (২২) তিন দিন এবং হেলাল (৩২) ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন।

মাহমুদুল (৩৯) ও আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। শাকিল (২২) তিন হাজার এবং নূরনবী (২৭) ১০ হাজার টাকা জরিমানা পেয়েছেন। চারজনের জরিমানার মোট পরিমাণ ২৩ হাজার টাকা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে দালালদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান। রোগীর স্বজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এক দালাল উধাও হওয়ার অভিযোগও সামনে আসে।

সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে এর আগেও বিভিন্ন সংস্থা অভিযান চালিয়েছে। তবে অভিযানের পরও দালালদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ৭ জনকে কারাদণ্ড—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV