আটকের গুঞ্জনের মধ্যে নজরদারিতে পুলিশ কর্মকর্তা, জব্দ দুই ফোন

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার পদমর্যাদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঘিরে আটকের খবর ছড়িয়ে পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানিয়েছেন,...
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার পদমর্যাদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঘিরে আটকের খবর ছড়িয়ে পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানিয়েছেন, একটি অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে আমার দেশকে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তাঁকে আটক করা হয়েছে কিংবা ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে—এসব খবর গুজব। তবে একটি অভিযোগের ভিত্তিতে তার মোবাইলগুলো জব্দ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বর্তমানে চট্টগ্রামের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল নগরের হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীর আলমকে নিজেদের হেফাজতে নিয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে তার আটকের বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এ তথ্যকে গুজব বলে উল্লেখ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আটকের গুঞ্জনের মধ্যে নজরদারিতে পুলিশ কর্মকর্তা, জব্দ দুই ফোন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।



মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।