Warning: preg_match(): Unknown modifier '-' in /home/ttpidapp/24tv.live/includes/article-url.php on line 63
মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা | 24TV.Live | 24TV.Live
রাজনীতি

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা
প্রতীকী বিভাগীয় গ্রাফিক
বিভাগীয় প্রতীকী গ্রাফিক — নির্দিষ্ট ঘটনার আলোকচিত্র নয়

মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ২টার দিকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার মেরুদণ্ডে এই অস্ত্রোপচার চালানো হয়। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাভোগের কারণে লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কারামুক্তির পর দেশের অভ্যন্তরে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পূর্বে তিনি দেশবাসী ও নিজ নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে জানান, দ্রুত সুস্থ হয়ে তিনি যেন পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন। লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন, মহান আল্লাহর রহমতে ও সবার দোয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতার কারণে তাদের প্রিয় নেতার শরীরে নানা জটিলতা তৈরি হয়। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV