Warning: preg_match(): Unknown modifier '-' in /home/ttpidapp/24tv.live/includes/article-url.php on line 63
গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি | 24TV.Live | 24TV.Live
জাতীয়

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি
প্রতীকী বিভাগীয় গ্রাফিক
বিভাগীয় প্রতীকী গ্রাফিক — নির্দিষ্ট ঘটনার আলোকচিত্র নয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (ঠাকুরবাড়ী) এলাকায় সরকারি এক কর্মকর্তার বাসার তৃতীয় তলার দুটি ইউনিটের তালা ভেঙে স্বর্ণালংকার ও রুপার গহনা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন বাসার মালি...

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (ঠাকুরবাড়ী) এলাকায় সরকারি এক কর্মকর্তার বাসার তৃতীয় তলার দুটি ইউনিটের তালা ভেঙে স্বর্ণালংকার ও রুপার গহনা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন বাসার মালিক প্রশান্ত কুমার ওরফে তপু। অভিযোগ সূত্রে জানা যায়, প্রশান্ত কুমার তপু বর্তমানে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত রয়েছেন।

তিনি পরিবারসহ কর্মস্থলের সরকারি কোয়ার্টারে বসবাস করেন। গোবিন্দগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (ঠাকুরবাড়ী) এলাকায় তার নিজস্ব বাসা রয়েছে। গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ওই বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া তপু মহন্ত পরিবারসহ ঘুমিয়ে পড়েন।

এ সময় বাসার তৃতীয় তলার দুটি ইউনিট আগে থেকেই তালাবদ্ধ ছিল। পরদিন ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে বাসার আরেক ভাড়াটিয়া নিঝুম মহন্ত ছাদে কাপড় শুকাতে গেলে তৃতীয় তলার দুটি ইউনিটের দরজা খোলা দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে অন্য ভাড়াটিয়া ও স্থানীয়রা সেখানে গিয়ে কক্ষগুলোর তালা ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বাসার মালিক প্রশান্ত কুমার তপু পরিবারের সদস্যদের নিয়ে ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে বাড়িতে আসেন। পরে ঘরের মালামাল তল্লাশি করে আলমারিতে রাখা তার স্ত্রী লাবনী রানী ও মা তুলশী রানীর স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। অভিযোগ অনুযায়ী, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ২ ভরি ৮ আনা, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ ছাড়া ১২ ভরি রুপার গহনার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার গহনা খোয়া গেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) তালেবকে পাঠানো হয়েছে।

তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV