Warning: preg_match(): Unknown modifier '-' in /home/ttpidapp/24tv.live/includes/article-url.php on line 63
গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস | 24TV.Live | 24TV.Live
জাতীয়

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস
প্রতীকী বিভাগীয় গ্রাফিক
বিভাগীয় প্রতীকী গ্রাফিক — নির্দিষ্ট ঘটনার আলোকচিত্র নয়

চট্টগ্রামের কর্ণফুলীতে মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। আজ বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুব...

চট্টগ্রামের কর্ণফুলীতে মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। আজ বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম নুরুল আবছার (৩০)। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।

.স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্থানীয় লোকজন একটি গাছবাগানে গাছে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছারের মরদেহ দেখতে পান। পরে তাঁরা স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদকে বিষয়টি জানান। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলটি একটি গাছবাগান। সেখানে বড় বড় গাছ রয়েছে।

এর একটি গাছে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছারের মরদেহ পাওয়া যায়। তাঁর দুই হাত বাঁধা ছিল এবং গলায় ফাঁস লাগানো ছিল। ঘটনাস্থলের কাছাকাছি তাস খেলার কিছু কার্ড ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।

.নিহত নুরুল আবছারের বাবা আবদুর রহিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকালে ছেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এখন দেখছেন, তাঁর ছেলের মরদেহ গাছে ঝুলছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। যুবকের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV