খেলাধুলাব্রেকিং

সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা
সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা
সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের
সম্পাদকের পছন্দ

জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষায় বরাদ্দ কমানো, পরিবেশগত উদ্বেগ এবং বাধ্যতামূলক সামরিক সেব...

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। কোথাও কোথাও আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।সৌদি আরবের জাতীয় আবহা...

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। কোথাও কোথাও আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’ ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রি
সম্পাদকের পছন্দ

পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’ ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট মাছ বাজারে পদ্মা নদীর ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে...

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরান এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।

.এ ছাড়া আল-জাওফ, নর্দার্ন বর্ডারস ও তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জাজান অঞ্চলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার আল-রাইথ, হারুব, আল-দায়ের, আল-ঈদাবি, ফাইফা, আল-আরিদাহ ও আল-হারথ এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।

.জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালুঝড়ও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।

.বুধবার ও বৃহস্পতিবার জাজান শহর, ফারাসান, আল-দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল-মাসারিহা, সামতাহ ও আল-তুওয়াল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসির অঞ্চলের অধিকাংশ এলাকায় পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার, বুধবার ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে।

আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার সেখানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। .মক্কা, জেদ্দা ও মদিনায় বৃষ্টির পূর্বাভাসমক্কা অঞ্চলের পবিত্র মক্কা নগরী, আল-কামিল, আল-জুমুম, তায়েফ, মাইসান, আদহাম, আল-আরদিয়াত, খুলায়েস ও বাহরায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। জেদ্দা ও রাবিগে মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবারও সেখানে বৃষ্টি হতে পারে।

এ ছাড়া তুরবাহ, আল-খুরমাহ, রানিয়াহ, আল-মুওয়াইহ, আল-কুনফুদাহ ও আল-লাইথ এলাকায় পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। মদিনা অঞ্চলের পবিত্র মদিনা নগরী, আল-হানাকিয়াহ, মাহদ আল-জাহাব ও ওয়াদি আল-ফারায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বিশেষ করে শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বেশি থাকার পূর্বাভাস রয়েছে। এ ছাড়া শুক্রবার ও শনিবার আল-উলা, আল-আয়েস, বদর ও খাইবার এলাকায় বৃষ্টি হতে পারে। .রিয়াদ, কাসিম ও পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টিহাইল, কাসিম ও রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ওয়াদি আদ-দাওয়াসির, আল-আফলাজ ও আস-সুলাইয়েলে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। পূর্বাঞ্চলীয় প্রদেশে পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার ও বুধবার সেখানে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। নাজরান শহর, হাবুনা, বদর আল-জানুব, থার, ইয়াদামাহ ও খাবাশ এলাকায় মঙ্গলবার ও বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। .আকস্মিক বন্যা ও ঝোড়ো বাতাসের সতর্কতাজাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে।

প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, পূর্বাভাস ও সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এসব তথ্য জাতীয় আবহাওয়া কেন্দ্রের ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাওয়া যাবে।

সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কিছু অঞ্চলে আগামী সপ্তাহেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হবে।

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক
সম্পাদকের পছন্দ

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV