রাজধানীর বাইরে রাষ্ট্র স্থানান্তরের রাজনৈতিক প্রকল্প দরকার

জমে উঠেছে শসার হাট
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবর্ধনগাছায় এখন জমজমাট শসার পাইকারি হাট। কাকডাকা ভোর থেকেই খেত থেকে তোলা টাট...
বাংলাদেশে বিকেন্দ্রীকরণের দাবি দীর্ঘদিনের। স্থানীয় সরকারকে শক্তিশালী করা, ঢাকার বাইরে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ানো এবং জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার কথা বারবার বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রের বাস্তব গতিপথ অনেক ক্ষেত্রেই এর বিপরীত। ক্ষমতা, সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্...
বাংলাদেশে বিকেন্দ্রীকরণের দাবি দীর্ঘদিনের। স্থানীয় সরকারকে শক্তিশালী করা, ঢাকার বাইরে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ানো এবং জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার কথা বারবার বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রের বাস্তব গতিপথ অনেক ক্ষেত্রেই এর বিপরীত।
রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়...
ক্ষমতা, সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব ক্রমেই কেন্দ্রে জমা হয়েছে। এই পরিস্থিতি বদলাতে হলে শুধু ভালো পরিকল্পনা যথেষ্ট নয়; রাষ্ট্রের ঐতিহাসিক চরিত্র, ক্ষমতার বিন্যাস এবং সেই ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক ও প্রশাসনিক প্রবণতা বুঝতে হবে। আমাদের রাষ্ট্রকাঠামোর বড় অংশ ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার বহন করছে।
ঔপনিবেশিক শাসনব্যবস্থার প্রধান লক্ষ্য ছিল ওপর থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। জনগণের অংশগ্রহণ বা স্থানীয় প্রতিষ্ঠানের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ সেখানে মুখ্য ছিল না। স্বাধীনতার পর দেশীয় রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেও প্রশাসনিক কাঠামোর মৌলিক চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।
ফলে শাসক বদলেছে, কিন্তু কেন্দ্রীভূত ক্ষমতার ধারাবাহিকতা রয়ে গেছে। .সমাজবিজ্ঞানী হামজা আলাভির ‘অতিবিকশিত রাষ্ট্র’ ধারণা এই বাস্তবতা বোঝার একটি গুরুত্বপূর্ণ সূত্র। ঔপনিবেশিক সমাজে স্থানীয় রাজনৈতিক প্রতিষ্ঠান পরিণত হওয়ার আগেই শক্তিশালী রাষ্ট্রযন্ত্র গড়ে উঠেছিল।
স্বাধীনতার পর রাজনৈতিক নেতৃত্বকে সেই প্রতিষ্ঠিত যন্ত্রের সঙ্গে সম্পর্ক তৈরি করেই ক্ষমতা পরিচালনা করতে হয়েছে। বাংলাদেশের অভিজ্ঞতায়ও দেখা যায়, বিভিন্ন সরকারের আমলে আমলাতন্ত্রের কর্তৃত্ব টিকে থেকেছে, অনেক ক্ষেত্রে আরও বেড়েছে। কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক শক্তির স্বার্থের মিল বিকেন্দ্রীকরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ঔপনিবেশিক আমলেই স্থানীয় শাসন ও উন্নয়নের প্রয়োজনে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে সেগুলোর দায়িত্ব ও কর্মপরিধিও বেড়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে স্থানীয় সরকার প্রায়ই নিজস্ব কর্তৃত্বসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়নি; বরং সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উন্নয়ন প্রকল্প কিংবা কেন্দ্রের অন্য সিদ্ধান্ত বাস্তবায়নের সহায়ক হিসেবে ব্যবহৃত হয়েছে।
দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেই দায়িত্ব পালনের প্রয়োজনীয় স্বাধীনতা ও সম্পদ দেওয়া হয়নি। .বাংলাদেশের অভিজ্ঞতায়ও দেখা যায়, বিভিন্ন সরকারের আমলে আমলাতন্ত্রের কর্তৃত্ব টিকে থেকেছে, অনেক ক্ষেত্রে আরও বেড়েছে। .২বিকেন্দ্রীকরণের প্রশ্নে তিনটি পরস্পর-সম্পর্কিত বাধা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রথমত, স্থানীয় সরকারকে দুর্বল রাখা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় প্রশাসনের ভেতরেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত পরিসরে কুক্ষিগত রাখা। তৃতীয়ত, বিশেষায়িত ও পেশাগত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর স্বায়ত্তশাসন না দেওয়া।
এই তিনটি ক্ষেত্রে পরিবর্তন ছাড়া ঢাকার বাইরে কার্যকর রাষ্ট্র গড়ে তোলা কঠিন। স্থানীয় সরকার শক্তিশালী হলে কেন্দ্রীয় সরকার দুর্বল হবে, এমন ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। ক্ষমতার সম্পর্ককে একজনের লাভে অন্যজনের ক্ষতি হিসেবে দেখলে বিকেন্দ্রীকরণ এগোবে না।
কেন্দ্রীয় ও স্থানীয় সরকার উভয়ই শক্তিশালী হতে পারে, যদি তাদের দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা স্পষ্ট থাকে। কোন সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে নেওয়া হবে, কোথায় কেন্দ্রীয় নীতি প্রযোজ্য হবে এবং কার কাছে কে জবাবদিহি করবে, তা নির্ধারণ করাই মূল কাজ। দায়িত্বের এই বিভাজন স্পষ্ট না থাকলে কেন্দ্র স্থানীয় বিষয়ে হস্তক্ষেপ করে, আবার স্থানীয় কর্তৃপক্ষও নিজের এখতিয়ার অতিক্রমের সুযোগ পায়।
.স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রথম শর্ত অর্থবহ নির্বাচন। জনপ্রতিনিধিকে স্থানীয় মানুষের সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হতে হবে। রাজনৈতিক দলের প্রভাব থাকতেই পারে; কিন্তু কেন্দ্রীয় আনুগত্য যেন জনসমর্থনের বিকল্প না হয়।
দলীয় প্রতীকনির্ভর নির্বাচন ও কেন্দ্রের নিয়ন্ত্রণ স্থানীয় নেতৃত্বের স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে। তবে প্রতীক পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এমন প্রতিনিধি নির্বাচিত হওয়া দরকার, যিনি স্থানীয় জনগণের কাছে জবাবদিহির চাপ অনুভব করবেন।
দ্বিতীয় শর্ত আর্থিক সক্ষমতা। স্থানীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে প্রতিটি ব্যয়ের জন্য কেন্দ্রের অনুমোদনের ওপর নির্ভরশীল রাখলে প্রকৃত বিকেন্দ্রীকরণ হয় না। তাদের অর্থায়নের ভিত্তি শক্তিশালী করতে হবে এবং নির্ধারিত দায়িত্ব পালনে অর্থ ব্যবহারের বাস্তব কর্তৃত্ব দিতে হবে।
একই সঙ্গে ব্যয়ের স্বচ্ছতা ও কার্যক্রমের তদারকি নিশ্চিত করা জরুরি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সুযোগ পেলে ছোট পরিসরে একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন। তাই কেন্দ্র থেকে ক্ষমতা সরানোর পাশাপাশি স্থানীয় পর্যায়েও ক্ষমতার সীমা ও জবাবদিহি নির্ধারণ করতে হবে।
.গবেষণা, দক্ষতা ও পেশাগত নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানকে যদি মূলত পদ, গাড়ি, দপ্তর ও অন্যান্য সুবিধার জায়গা হিসেবে দেখা হয়, তাহলে তার মূল কাজ আড়ালে পড়ে যায়। প্রতিষ্ঠানের সাফল্য বিচার করতে হবে তার অবদান দিয়ে।
.প্রশাসনের অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাসেও পরিবর্তন প্রয়োজন। বর্তমানে প্রশাসন ক্যাডারকে ঘিরে কর্তৃত্ব কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়। বিভিন্ন পেশার দক্ষতা ও বিশেষায়িত জ্ঞানের চেয়ে প্রশাসনিক পদ অনেক সময় বেশি ক্ষমতা ও মর্যাদার উৎস হয়ে ওঠে।
চিকিৎসক বা প্রকৌশলীর মতো পেশাজীবীরাও তখন নিজের পেশায় অবদান রাখার পরিবর্তে প্রশাসনিক ক্ষমতার দিকে আকৃষ্ট হন। এর ফলে রাষ্ট্রের পেশাগত সক্ষমতা বিকাশের সুযোগ সীমিত হয়। কেন্দ্রীয় সরকারের জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরগুলোর ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়।
দপ্তর ঢাকার বাইরে থাকলেই সিদ্ধান্তের বিকেন্দ্রীকরণ হয় না। স্থানীয় প্রয়োজন অনুযায়ী কাজ করার কর্তৃত্ব না থাকলে সেগুলো কেন্দ্রের নির্দেশ পালনকারী প্রতিষ্ঠান হিসেবেই থেকে যায়। প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনায় অর্থ বরাদ্দের অভিজ্ঞতা এর একটি উদাহরণ।
বিদ্যালয়ভিত্তিক উদ্যোগের সুযোগ তৈরির উদ্দেশ্য থাকলেও ওপর থেকে নির্ধারিত নির্দেশনা ও ব্যয়ের তালিকা প্রধান শিক্ষকের সিদ্ধান্ত গ্রহণের পরিসর সংকুচিত করতে পারে। ফলে স্থানীয় প্রয়োজন শনাক্ত করেও সে অনুযায়ী কাজ করা কঠিন হয়। .রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেও বিকেন্দ্রীকরণের চর্চা প্রয়োজন।
স্থানীয় কমিটিকে শুধু কেন্দ্রের নির্দেশ পালন করতে হলে স্থানীয় নেতৃত্ব গড়ে ওঠে না। একইভাবে নাগরিক সমাজের প্রস্তাবেও কেন্দ্রীভূত ও অভিজাত দৃষ্টিভঙ্গি থাকতে পারে। .বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও কাগুজে স্বায়ত্তশাসনের বদলে কার্যকর পেশাগত স্বাধীনতা প্রয়োজন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বন্দর পরিচালনায় প্রয়োজনীয় কর্তৃত্ব দিতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে নির্ভরযোগ্য তথ্য উৎপাদনকারী পেশাগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, স্থানীয় সরকারবিষয়ক প্রতিষ্ঠান, গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্র—প্রতিটির কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা ও নেতৃত্ব প্রয়োজন।
মন্ত্রণালয় থেকে প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা হলে এসব প্রতিষ্ঠানের সম্ভাবনা বিকশিত হয় না। কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ডের মতো প্রতিষ্ঠানের গ্রামীণ পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক মানের জ্ঞানকেন্দ্র হয়ে ওঠার সুযোগ আছে; কিন্তু অবকাঠামো ও প্রশাসনিক আয়োজন থাকাই সেই সাফল্যের নিশ্চয়তা নয়। গবেষণা, দক্ষতা ও পেশাগত নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।
.‘স্যার’ সম্বোধন নিয়ে ক্ষোভ, বিশাল দপ্তর বা আবাসনের মাধ্যমে ক্ষমতা প্রদর্শন এবং পদকে সেবার দায়িত্বের চেয়ে ব্যক্তিগত মর্যাদার উৎস হিসেবে দেখা—এসব প্রবণতা নাগরিকমুখী প্রশাসনের পথে বাধা। প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পেশাগত দক্ষতা, সেবার মান এবং নাগরিকের প্রতি সম্মানকে কেন্দ্রে আনতে হবে। .৩বাংলাদেশে একটি বড় সমস্যা জবাবদিহির অভাব।
কার্যকর জবাবদিহির জন্য নির্ভরযোগ্য তথ্য অপরিহার্য। কোথায় সেবা ব্যাহত হচ্ছে, কোন উদ্যোগ ফল দিচ্ছে, কোন প্রতিষ্ঠান দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে—এসব বোঝার ভিত্তি হলো তথ্য ও প্রমাণ। পরিসংখ্যান ব্যবস্থার দুর্বলতা তাই শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; এটি পুরো রাষ্ট্রের তদারকি ও নীতিনির্ধারণকে দুর্বল করে।
সংস্কারের সুপারিশ তৈরি হলেও বাস্তবায়ন না হলে সেই দুর্বলতা থেকে যায়। এসব পরিবর্তনের সঙ্গে প্রশাসনিক মানসিকতার রূপান্তরও জরুরি। ঔপনিবেশিক ব্যবস্থায় কর্মকর্তা ছিলেন শাসকের প্রতিনিধি, আর সাধারণ মানুষ ছিলেন প্রজা।
সেই সম্পর্কের ছাপ এখনো আচরণ ও মর্যাদাবোধে দেখা যায়। ‘স্যার’ সম্বোধন নিয়ে ক্ষোভ, বিশাল দপ্তর বা আবাসনের মাধ্যমে ক্ষমতা প্রদর্শন এবং পদকে সেবার দায়িত্বের চেয়ে ব্যক্তিগত মর্যাদার উৎস হিসেবে দেখা—এসব প্রবণতা নাগরিকমুখী প্রশাসনের পথে বাধা। স্থানীয় জনপ্রতিনিধিত্বের জন্য অযৌক্তিকভাবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা দাবি করা সাধারণ মানুষের অংশগ্রহণ সংকুচিত করতে পারে।
রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবী—এই তিন পরিসরেই ক্ষমতার বণ্টন এবং প্রতিনিধিত্ব নিয়ে গভীর আলোচনা দরকার। বিকেন্দ্রীকরণকে তাই আগামী দশকের একটি সুস্পষ্ট রাজনৈতিক প্রকল্প হিসেবে নিতে হবে। এর জন্য কার্যকর করা সম্ভব এমন পথনকশা, দায়িত্ব নির্ধারণ এবং অগ্রগতি যাচাইয়ের ব্যবস্থা প্রয়োজন।
বাংলাদেশের অর্থনীতিকে সস্তা শ্রম, পোশাকশিল্প ও প্রবাসী আয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে আরও বৈচিত্র্যময় ও দক্ষতাভিত্তিক পর্যায়ে নিতে হলে সারা দেশে সক্ষম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। স্থানীয় সম্ভাবনা কাজে লাগানোর কর্তৃত্ব ছাড়া সেই রূপান্তর কঠিন। .১০ বছর পর সাফল্যের চেহারা হবে আরও বাসযোগ্য ও মানবিক ঢাকা এবং রাজধানীর বাইরেও কার্যকর প্রতিষ্ঠানের বিস্তার।
কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিষ্ঠানগুলো নিজ নিজ দায়িত্ব পালন করবে, নিয়ম মানবে এবং জবাবদিহির মধ্যে থাকবে। ১৯৭১, ১৯৯০ কিংবা ২০২৪ সালের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে টেকসই রূপ দিতে এই প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রয়োজন। অতীতের অগ্রগতি স্বীকার করেই এখন মনোযোগ দিতে হবে ভবিষ্যতের নিশ্চয়তা তৈরিতে, যাতে বাংলাদেশের পরবর্তী উন্নয়ন সারা দেশের মানুষের সক্ষমতা ও অংশগ্রহণের ওপর দাঁড়ায়।
হোসেন জিল্লুর রহমান: নির্বাহী চেয়ারম্যান, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি); উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার।
‘ঠিকানা’–এর শিডিউল না দেওয়ার অভিযোগে প্রযোজকের নোটিশ, রাজের জবাব
বারবার শিডিউল চেয়েও ‘ঠিকানা’ সিনেমার জন্য শিডিউল মেলেনি—এমন অভিযোগে গত শনিবার চিত্রনায়ক শরীফুল রাজের...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।