রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ৩:২৬ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
রাজনীতি

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, রেডি হয়ে যাও জামায়াতে ইসলাম। পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে।

জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, রেডি হয়ে যাও জামায়াতে ইসলাম। পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে। রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

পাপিয়া বলেন, নির্বাচিত সরকারকে আজ পাশে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি—রেডি হয়ে যাও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে, বোর্ডিং পাস ঠিক করো।

তিনি আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে শক্তি দেশের বিরোধিতা করেছিল, তারা কখনো এ দেশের বীর বা নায়ক হতে পারে না। আর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম কখনোই দেশছাড়া হবে না। জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে আক্রমণ করে তিনি বলেন, খাসির মাংস খাব বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে।

জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নেই। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সামনে স্থানীয় নির্বাচন। মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না।

বিরিয়ানির প্যাকেট আর নতুন বোরকা নিয়ে কিংবা ২০০ টাকা পেয়ে ডা. শফিকুর রহমানের মিটিংয়ে আর যাইয়েন না। বিএনপি আপনাদের সংগঠন, বিএনপি আপনাদের কথা ভাবে। বিএনপিকে কোনো ধরনের হুমকি না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি কোনো ক্ষণস্থায়ী দল নয়; একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিগত ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে গ্রাম-গঞ্জে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে এই দল।

তিনি হুঁশিয়ার করে বলেন, বিএনপিকে হুমকি দিতে গেলে এমন থাপ্পড় খাবেন যে মিসরের দরজাও বন্ধ হবে, পাকিস্তানের দরজাও বন্ধ হবে। একই সঙ্গে ক্ষমতার রাজনীতি ও উন্নয়নের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে উন্নয়ন মূলত তারই মাধ্যমে বাস্তবায়িত হয়। বিএনপিকে একাধারে স্বৈরাচার বলা এবং গোপনে ডিও লেটার নিয়ে এমপি-মন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দ্বিচারিতারও তীব্র সমালোচনা করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
রাজনীতি

‘ফ্লাভিও কুফা, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফ্লাভিও বলসোনারোকে ‘কুফা’ বলে কটাক্ষ করেছেন। তার দাবি, ফ্লাভিও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই মধ্যবর্তী নির্ব...

24TV.Live ব্যানার
রাজনীতি

গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান ডিসি ফরিদার

জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার মাধ্যমে একটি স্থিতিশীল, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবাইকে স...

24TV.Live ব্যানার
রাজনীতি

পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শ...

24TV.Live ব্যানার
রাজনীতি

জিয়ার সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে চট্ট...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV