জাতীয়ব্রেকিং

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক
এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক
এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে এলপিজির সরবরাহ স্বাভ...

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে এলপিজি আমদানি বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

.বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি আমদানি ও সরবরাহ বাড়ানো, মূল্য নিয়ন্ত্রণে রাখা, অসাধু ডিলার বা ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আন্তর্জাতিক জ্বালানি মূল্য পরিস্থিতি সম্পর্কে লোয়াবের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এর আগে গত ৮ নভেম্বর ‘রান্নার গ্যাস ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।

এতে বলা হয়, গত ২ নভেম্বর এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা, সবার কমিশন বাড়ানো হয়; কিন্তু বাজারে নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। .দেশে এক কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করেন।

এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। ২০১৫ সাল থেকে দেশে এলপিজির চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে। বছরে এলপিজির চাহিদা এখন ১৮ লাখ টনের বেশি।

এ খাতের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের দখলে, যারা আমদানি করে বাজারে সরবরাহ করে। বাকি ১ শতাংশ দেশে উৎপাদন করে সরবরাহ করে সরকারি কোম্পানি। .এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) ও বিইআরসি সূত্র বলছে, গত আগস্টে এলপিজি আমদানি হয়েছে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন।

সেপ্টেম্বরে আমদানি হয় ১ লাখ ৫৬ হাজার টন। আর অক্টোবরে আমদানি হয়েছে ১ লাখ ৪২ হাজার টনের কম। তবে এরপর ৪ নভেম্বরের মধ্যেই আরও ৪০ হাজার ২০০ টন এলপিজি দেশে এসেছে।

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV