স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, দায়িত্বে নাহিদ-হাসনাত-সারজিস

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ের জন্য ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সদস্যসচিব...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ের জন্য ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
সোমবার রাত ১১টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। .কমিটিতে ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় নেতা ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম দায়িত্ব পেয়েছেন রংপুর বিভাগের।
তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় নেতা সানি আবদুল হক ও আবু সাঈদ লিওন। .ঢাকা বিভাগ উত্তরের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল আমিন, আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণে দায়িত্ব পালন করবেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।
চট্টগ্রাম বিভাগ উত্তরের দায়িত্ব পেয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও মনজিলা ঝুমাকে। .এ ছাড়া রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আতিক মোজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ।
ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করবেন আবদুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান। সিলেট বিভাগে দায়িত্ব পেয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। আর বরিশাল বিভাগের দায়িত্বে থাকবেন আরিফুল ইসলাম আদীব, মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।
কমিটিতে পদাধিকারবলে অন্তর্ভুক্ত থাকবেন এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব। এ ছাড়া দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদকও কমিটিতে থাকবেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, দায়িত্বে নাহিদ-হাসনাত-সারজিস—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।