আন্তর্জাতিকব্রেকিং

বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক
বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক
বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

বিশ্বশান্তির জন্য ইসরাইলকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) পরিচালিত জরিপ অনুযায়ী, ২০০৫ সালে দেশটির ৪৮ শতাংশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য...

বিশ্বশান্তির জন্য ইসরাইলকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) পরিচালিত জরিপ অনুযায়ী, ২০০৫ সালে দেশটির ৪৮ শতাংশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন।

চলতি বছরের বসন্তে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে। গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর প্রায় আড়াই বছর পর এবং ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই জরিপ পরিচালিত হয়। এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ-আরব সম্পর্কবিষয়ক কাউন্সিলের (সিবিএইউ) উদ্যোগে ইউগভের এক জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে না।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এতে পরিবারগুলোকে জ্বালানি, খাদ্য ও বাড়ির ঋণের কিস্তিতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরাইলের যুদ্ধের অর্থনৈতিক চাপ এখন যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনেও পড়ছে।

গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড নীতিগত সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম সুদের হার বাড়াল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আবাসন ঋণের কিস্তি বেড়ে যাবে।

পাশাপাশি নতুন করে ঋণ নেওয়া কিংবা পুরোনো ঋণ নবায়নের খরচও বাড়বে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে অর্থনীতিবিদেরা সুদের হার কমার পূর্বাভাস দিয়েছিলেন। গত তিন বছরে ইসরাইল সম্পর্কে ব্রিটিশ নাগরিকদের মনোভাবের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

২০২৪ সালের শরৎকালেই, গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর এক বছর পর, দেশটির ৭৩ শতাংশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করতেন। গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজারের বেশি শিশু।

আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। এ ছাড়া প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ১১ অক্টোবর ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জনের বেশি। চলতি বছরের শুরুর দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযানে লেবাননে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র সম্পর্কেও ব্রিটিশ নাগরিকদের নেতিবাচক মনোভাব বেড়েছে। বর্তমানে দেশটির ৭৪ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। যুক্তরাজ্যের সবচেয়ে বড় সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাটসেনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র মতবিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলে ইরানে বোমা হামলা শুরু করার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করা ব্রিটিশ নাগরিকের হার আবার বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।

১৯৯৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসনামলে যুক্তরাজ্যের ২২ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করতেন। ২০০৫ সালে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে ইরাকে অবৈধ আগ্রাসনের দুই বছর পর, এ হার বেড়ে ৪৭ শতাংশে দাঁড়ায়। ন্যাটসেনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রকে এখন দেশটির অধিকাংশ নাগরিক বিশ্বশান্তির জন্য হুমকি মনে করছেন।

বিষয়টি আগে কখনো দেখা যায়নি। যুক্তরাজ্যের দীর্ঘতম সময় ধরে পরিচালিত সামাজিক ও রাজনৈতিক মনোভাববিষয়ক জরিপ ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস সার্ভে’র অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৯৮৩ সাল থেকে ন্যাটসেন প্রতিবছর এ জরিপ পরিচালনা করছে।

জরিপে আরও দেখা গেছে, যুক্তরাজ্যের ৮৯ শতাংশ নাগরিক রাশিয়াকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। চীনের ক্ষেত্রে এ হার ৬২ শতাংশ। অন্যদিকে, ইরানকে হুমকি মনে করেন দেশটির প্রায় ৭৫ শতাংশ নাগরিক।

গত বছরের বসন্তে এ হার ছিল ৬৭ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধ-পরবর্তী শান্তিপূর্ণ সমাজের ধারণা থেকে যুক্তরাজ্য এখন এমন এক বাস্তবতায় পৌঁছেছে, যেখানে স্থায়ী ভূরাজনৈতিক প্রতিযোগিতাকেই নতুন কৌশলগত বাস্তবতা হিসেবে মেনে নেওয়া হচ্ছে। ইউরোপে চলমান যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরাইলের হুমকি, পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানের মধ্যে এই পরিবর্তন ঘটছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV