যুবলীগ নেতা গ্রেপ্তার, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’ ওসিকে ছাত্রদল নেতার হুমকি

শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্তের নোটিশ প্রত্যাহারের দাবি
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্র...
কুমিল্লা: বামে যুবলীগ নেতা নূর আলম, ডানে ছাত্রদল নেতা ফয়সাল কবির। ছবি: সংগৃহীতকুমিল্লায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে হুমকি দিয়েছেন এক ছাত্রদল নেতা। ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দ যুবলীগ নেতা ছাড়িয়ে নিতে এ হুমকি দেন।
কুমিল্লা: বামে যুবলীগ নেতা নূর আলম, ডানে ছাত্রদল নেতা ফয়সাল কবির। ছবি: সংগৃহীতকুমিল্লায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে হুমকি দিয়েছেন এক ছাত্রদল নেতা। ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দ যুবলীগ নেতা ছাড়িয়ে নিতে এ হুমকি দেন।
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
কক্সবাজার সদর উপজেলায় চলন্ত গাড়ির (প্রাইভেট কার) গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। আজ শ...
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির থানায় গিয়ে যুবলীগ নেতাকে ছাড়ানোর জন্য জোর তদবির করেন। এসময় তিনি ওসিকে বলেন, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’। এ নিয়ে ব্রাহ্মণপাড়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, সোমবার রাতে মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন হেসে বলেন, ‘ছেলেমানুষ, বোঝে না। আপনি উনাকে জিজ্ঞেস করেন, কেন থানায় গিয়েছিলেন। এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘বিষয়টি এইমাত্র আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। এমন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
যুবলীগ নেতা গ্রেপ্তার, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’ ওসিকে ছাত্রদল নেতার হুমকি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
নতুন এনআইডি পেয়েই প্রবাসীর চোখ ছানাবড়া, তার নামে ১৮ সিম তুলল কে
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। পরে নিজের নামে একটি ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।