ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
আমাদের অফিসিয়াল অ্যাপ:
লাইভ টিভি অ্যাপ (Android APK) Smart Tv App (Android TV APK)
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয় ফ্যাক্ট-চেকড

শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্তের নোটিশ প্রত্যাহারের দাবি

System Administrator • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ • ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:
শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্তের নোটিশ প্রত্যাহারের দাবি
শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্তের নোটিশ প্রত্যাহারের দাবি ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে...

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সংহতি প্রকাশ করা হয়। শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও জোটের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষকরা। বক্তারা বলেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সারা দেশের বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে হয়রানি করা হচ্ছে।

অবিলম্বে এই অযৌক্তিক হয়রানি বন্ধ ও তদন্ত নোটিশ প্রত্যাহারের জোর দাবি জানান তারা। এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্যের কথা তুলে ধরে বক্তারা আরো বলেন, শিক্ষকেরা যুগের পর যুগ ধরে লাঞ্ছিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিভিন্ন আশ্বাসের নামে শিক্ষকদের নবম পে-স্কেল থেকেও বঞ্চিত করার পাঁয়তারা চলছে।

জীবনযাত্রার ব্যয় অনুসারে অধিকার না মিললে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হতে বাধ্য। উল্লেখ, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের ঘোষিত তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানাতেও এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের সহকারী অধ্যাপক মো. শামছুল হোক, জাহাঙ্গীরপুর ফাজিল মাদরাসার প্রভাষক মো. ইয়ার হোসেন, কদমশ্রী দাখিল মাদরাসার সহ-সুপার মো. আনোয়ারুল হক, নূরপুর বোয়ালী মাদরাসার ইবতেদায়ি প্রধান মো. আতাউর রহমানসহ স্থানীয় শিক্ষক নেতারা বক্তব্য দেন।

মানবন্ধনে উপজেলার বিভিন্ন কারিগরি ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকেরা অংশ নেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্তের নোটিশ প্রত্যাহারের দাবি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ আমার দেশ থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন