খেলাধুলাব্রেকিং

পাশ্চাত্য সভ্যতা ইসলামের কাছে ঋণী: বারাক ওবামা

পাশ্চাত্য সভ্যতা ইসলামের কাছে ঋণী: বারাক ওবামা
পাশ্চাত্য সভ্যতা ইসলামের কাছে ঋণী: বারাক ওবামা
পাশ্চাত্য সভ্যতা ইসলামের কাছে ঋণী: বারাক ওবামা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক
সম্পাদকের পছন্দ

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। ...

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীতযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলাম ও মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে যেসব ইতিবাচক বক্তব্য দিয়েছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ে দেওয়া তার ভাষণ। ‘এ নিউ বিগিনিং’ বা ‘এক ...

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীতযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলাম ও মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে যেসব ইতিবাচক বক্তব্য দিয়েছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ে দেওয়া তার ভাষণ। ‘এ নিউ বিগিনিং’ বা ‘এক নতুন সূচনা’ শিরোনামের ওই ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের সম্পর্ককে পারস্পরিক স্বার্থ, শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সম্পাদকের পছন্দ

প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoPalestinian boys stand amid the rubble aft...

ভাষণটি শুধু কূটনৈতিক বক্তব্য ছিল না; এতে ইসলামি সভ্যতার অবদান, মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, ইসলামের সহনশীলতার ঐতিহ্য এবং মুসলিম আমেরিকানদের অবদান সম্পর্কেও তার স্পষ্ট অবস্থান উঠে আসে। ওবামা বলেন, ইসলাম ও পাশ্চাত্যের সম্পর্কের ইতিহাসে সংঘাত যেমন রয়েছে, তেমনি রয়েছে বহু শতাব্দীর সহাবস্থান ও সহযোগিতা। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসলামের মধ্যে মৌলিক বিরোধ থাকা অনিবার্য নয়।

বরং ন্যায়বিচার, অগ্রগতি, সহনশীলতা এবং প্রতিটি মানুষের মর্যাদার মতো মূল্যবোধ দুই পক্ষের মধ্যে অভিন্ন ভিত্তি তৈরি করতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত। কায়রোর ওই ভাষণে ওবামা নিজের পারিবারিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

তিনি জানান, তার বাবা কেনিয়ার এমন একটি পরিবার থেকে এসেছেন, যেখানে কয়েক প্রজন্ম ধরে মুসলিম সদস্য রয়েছেন। শৈশবে ইন্দোনেশিয়ায় থাকার সময় তিনি ভোর ও সন্ধ্যায় আজানের ধ্বনি শুনেছেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের যেসব এলাকায় তিনি কাজ করেছেন, সেখানেও বহু মানুষকে তাদের মুসলিম বিশ্বাসের মধ্যে মর্যাদা ও মানসিক শান্তি খুঁজে পেতে দেখেছেন।

এসব অভিজ্ঞতা তার কাছে ইসলামকে সরাসরি জানার একটি ব্যক্তিগত প্রেক্ষাপট তৈরি করেছিল। ইসলামি সভ্যতার অবদান সম্পর্কে তার বক্তব্য ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ওবামা বলেন, ইতিহাসের শিক্ষার্থী হিসেবে তিনি জানেন, সভ্যতা ইসলামের কাছে ঋণী।

আল-আজহারের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বহু শতাব্দী ধরে জ্ঞানচর্চার আলো বহন করেছে, যা ইউরোপের রেনেসাঁ ও আলোকায়নের পথ প্রস্তুত করতে সহায়তা করেছে। তিনি বীজগণিতের বিকাশ, চৌম্বক কম্পাস ও নৌচালনার সরঞ্জাম, লেখনী ও মুদ্রণপ্রযুক্তি এবং রোগের বিস্তার ও চিকিৎসা সম্পর্কে জ্ঞানচর্চায় মুসলিম সমাজের অবদানের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, ইসলামি সংস্কৃতি বিশ্বকে দিয়েছে স্থাপত্যের অনন্য নিদর্শন, কালজয়ী কবিতা, সংগীত, মনোমুগ্ধকর ক্যালিগ্রাফি এবং আত্মিক স্বস্তির স্থান।

ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইসলাম ধর্মীয় সহনশীলতা ও বর্ণগত সমতার সম্ভাবনাও তুলে ধরেছে। তার বক্তব্যের মূল তাৎপর্য হলো, ইসলামকে শুধু সমসাময়িক নিরাপত্তা বা রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে বিশ্বসভ্যতায় এর দীর্ঘ ঐতিহাসিক অবদান আড়াল হয়ে যায়। ওবামা আমেরিকার ইতিহাসের সঙ্গেও ইসলামের সম্পর্ক তুলে ধরেন।

তিনি বলেন, আমেরিকার ইতিহাসে ইসলাম নতুন কোনো বিষয় নয়। যুক্তরাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ছিল মরক্কো। ১৭৯৬ সালের ট্রিপোলি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে বলা হয়েছিল, মুসলমানদের আইন, ধর্ম বা শান্তির প্রতি যুক্তরাষ্ট্রের কোনো শত্রুতা নেই।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মুসলিম আমেরিকানরা যুক্তরাষ্ট্রের সমাজকে সমৃদ্ধ করেছেন। তারা যুদ্ধে অংশ নিয়েছেন, সরকারি দায়িত্ব পালন করেছেন, নাগরিক অধিকার আন্দোলনে ভূমিকা রেখেছেন, ব্যবসা প্রতিষ্ঠা করেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, খেলাধুলায় সাফল্য অর্জন করেছেন এবং নোবেল পুরস্কারও পেয়েছেন। কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম আমেরিকান কিথ এলিসন সংবিধান রক্ষার শপথ নেওয়ার সময় যে কোরআন ব্যবহার করেছিলেন, সেটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের একজন থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহেও থাকা কোরআনের মতোই ছিল—এই ঐতিহাসিক তথ্যও তিনি উল্লেখ করেন।

ওবামা তার বক্তব্যে মুসলিমদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা ও প্রচলিত ছকবদ্ধ দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেন। তিনি বলেন, মুসলিমদের সম্পর্কে এক ধরনের সাধারণীকৃত ধারণা তৈরি করা যেমন ভুল, তেমনি আমেরিকাকেও একমাত্র স্বার্থপর সাম্রাজ্য হিসেবে দেখানো সঠিক নয়। তার মতে, দুই পক্ষের পরস্পর সম্পর্কে ভুল ধারণা ও অবিশ্বাস দূর করতে হলে একে অন্যের ইতিহাস, অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা বুঝতে হবে।

ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ওবামা ইসলামি ঐতিহ্যের সহনশীলতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামের একটি গৌরবময় সহনশীলতার ঐতিহ্য রয়েছে, যার উদাহরণ পাওয়া যায় আন্দালুসিয়া ও কর্ডোভার ইতিহাসে। ইন্দোনেশিয়ায় শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে খ্রিষ্টানদের স্বাধীনভাবে উপাসনা করতে দেখেছেন।

তার মতে, প্রত্যেক মানুষের নিজের বিবেক, মন ও আত্মার বিশ্বাস অনুযায়ী ধর্ম গ্রহণ ও পালনের স্বাধীনতা থাকা উচিত। একই ভাষণে তিনি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় পশ্চিমা দেশগুলোর দায়িত্বের কথা বলেন। কোনো মুসলিম নারী কী পোশাক পরবেন, তা রাষ্ট্রের নির্দেশ করে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তার বক্তব্য ছিল, উদারনীতির নামে কোনো ধর্মের প্রতি বিদ্বেষ বা বৈষম্যকে আড়াল করা যায় না। যুক্তরাষ্ট্রে দাতব্য অর্থায়নের কিছু নিয়ম মুসলিমদের জাকাত পালনে প্রতিবন্ধকতা তৈরি করছিল উল্লেখ করে তিনি আমেরিকান মুসলিমদের সঙ্গে কাজ করে তাদের ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। ২০০৯ সালের রমজান বার্তাতেও ওবামা মুসলিমদের ধর্মীয় অনুশীলন ও মূল্যবোধের প্রশংসা করেন।

২১ আগস্ট প্রকাশিত ওই বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়সহ বিশ্বের মুসলমানদের ‘রমজান কারিম’ জানান। তিনি বলেন, রমজান আত্মিক অনুশীলন, আত্মসমালোচনা এবং মানুষের প্রতি দায়িত্ববোধের সময়। এ মাসে মুসলমানরা দিনে রোজা রাখেন, রাতে তারাবিহ পড়েন এবং কোরআন তিলাওয়াত করেন।

ওবামার মতে, এসব ধর্মীয় অনুশীলন ন্যায়বিচার, অগ্রগতি, সহনশীলতা এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার মতো অভিন্ন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, বিভিন্ন ধর্মেই উপবাসের ধারণা রয়েছে। তার নিজের খ্রিষ্টীয় বিশ্বাসেও উপবাস মানুষকে স্রষ্টার কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের কথা মনে করিয়ে দেয়, যারা পরবর্তী আহারের নিশ্চয়তা পান না।

মুসলমানদের দানশীলতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টিও তিনি প্রশংসা করেন। ২০১০ সালের ১৪ আগস্ট হোয়াইট হাউসে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ওবামা মুসলিম আমেরিকানদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের পক্ষে আরও স্পষ্ট অবস্থান জানান। নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে ৯/১১ হামলার স্থানের কাছাকাছি একটি ইসলামিক সেন্টার ও মসজিদ নির্মাণের বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, মুসলিমদেরও অন্য সব নাগরিকের মতো ধর্ম পালনের সমান অধিকার রয়েছে।

ব্যক্তিমালিকানাধীন জমিতে প্রচলিত আইন মেনে উপাসনালয় ও কমিউনিটি সেন্টার নির্মাণের অধিকার তাদের থাকা উচিত। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অটল থাকতে হবে। কোনো ধর্মের মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা বা কম মর্যাদার নাগরিক হিসেবে বিবেচনা করা যায় না।

একই অনুষ্ঠানে তিনি মুসলিম আমেরিকানদের ইতিহাস তুলে ধরে বলেন, তারা কৃষক, ব্যবসায়ী, শ্রমিক ও উদ্যোক্তা হিসেবে আমেরিকার উন্নয়নে অংশ নিয়েছেন। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে মসজিদ রয়েছে এবং মুসলিমরা পুলিশ, অগ্নিনির্বাপণ বিভাগ, জরুরি সেবা, সামরিক বাহিনীসহ নানা ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। ওই বক্তব্যে তিনি মুসলিম ধর্মীয় নেতাদের সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে অবস্থানের কথাও উল্লেখ করেন।

তার ভাষায়, ইসলাম মানুষের জীবন রক্ষার শিক্ষা দেয়, জীবন কেড়ে নেওয়ার নয়। এই বক্তব্যে তিনি সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের দায় সামগ্রিকভাবে মুসলিম সমাজের ওপর চাপানোর বিরোধিতা করেন। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর পরিদর্শন করেন ওবামা।

প্রেসিডেন্ট হিসেবে এটিই ছিল তার প্রথম কোনো মার্কিন মসজিদ পরিদর্শন। সে সময় যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ, বৈষম্য ও রাজনৈতিক বক্তব্যে মুসলিমদের লক্ষ্যবস্তু করার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মসজিদে দেওয়া ভাষণে তিনি মুসলিম আমেরিকানদের উদ্দেশে বলেন, তাদের সমাজসেবা, প্রতিবেশীদের সহায়তা এবং দেশের ঐক্য রক্ষায় অবদানের জন্য ধন্যবাদ জানাতে চান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনেক মানুষ কখনো মসজিদে যাননি। তাদের উদ্দেশে তিনি মসজিদকে গির্জা, সিনাগগ বা মন্দিরের মতোই পরিচিত উপাসনালয় হিসেবে দেখতে বলেন। সেখানে পরিবারগুলো স্রষ্টার উপাসনা করে, শিশুদের শিক্ষা দেওয়া হয়, খেলাধুলা হয়, সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয় এবং দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

অর্থাৎ মসজিদ কেবল নামাজের স্থান নয়; অনেক ক্ষেত্রে এটি শিক্ষা, সমাজসেবা ও সামাজিক সংহতির কেন্দ্র হিসেবেও কাজ করে। ওই ভাষণে তিনি মুসলিম আমেরিকানদের সম্পর্কে গণমাধ্যমে প্রচারিত একপেশে ধারণার সমালোচনা করেন। তার মতে, অনেক মানুষ মুসলিমদের সম্পর্কে জানেন মূলত সন্ত্রাসী হামলার সংবাদ কিংবা চলচ্চিত্র ও টেলিভিশনে বিকৃত উপস্থাপনার মাধ্যমে।

এতে মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য ও অবদান আড়ালে থেকে যায়। তিনি বলেন, বিশ্বের মুসলমানরা আরব, আফ্রিকান, লাতিন আমেরিকান, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয়সহ নানা জাতি ও বর্ণের মানুষ। তাদের একক কোনো জাতিগত বা সাংস্কৃতিক পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না।

ইসলামের নৈতিক শিক্ষার প্রসঙ্গে ওবামা বলেন, এক হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ ইসলামের শান্তির বার্তায় আকৃষ্ট হয়েছে। ইসলাম করুণা, দয়া, ন্যায়বিচার ও দানশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ—যেমনটি বিশ্বের বহু ধর্মেই রয়েছে। তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি শিক্ষার মর্ম উদ্ধৃত করেন: মানুষ অন্যের সঙ্গে এমন আচরণ করবে, যেমন আচরণ সে নিজের জন্য প্রত্যাশা করে।

এই শিক্ষাকে তিনি খ্রিষ্টীয় নৈতিকতার সঙ্গেও তুলনা করেন। বাল্টিমোরের ভাষণে তিনি বলেন, মুসলিম আমেরিকানরা যুক্তরাষ্ট্রের প্রতিবেশী, শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, উদ্যোক্তা, ক্রীড়াবিদ, পুলিশ, অগ্নিনির্বাপণকর্মী ও সামরিক বাহিনীর সদস্য। তারা দেশের নিরাপত্তা ও উন্নয়নে অবদান রাখছেন।

তাদের মধ্যে এমন মানুষও রয়েছেন, যারা দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য জীবন দিয়েছেন। তিনি মুসলিম আমেরিকানদের দেশের অন্যতম দেশপ্রেমিক ও দৃঢ়চেতা জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। ওবামা বিশেষভাবে বলেন, মুসলিমদের পরিচয় ও আমেরিকান নাগরিকত্বের মধ্যে কোনো বিরোধ নেই।

তার ভাষায়, একজন মানুষকে ‘মুসলিম অথবা আমেরিকান’ হতে হয় না; তিনি একই সঙ্গে ‘মুসলিম এবং আমেরিকান’ হতে পারেন। তিনি মুসলিম তরুণদের উদ্দেশে বলেন, তাদের ধর্মীয় পরিচয় ও দেশপ্রেমের মধ্যে একটিকে বেছে নিতে হবে—এমন ধারণা বিশ্বাস করার প্রয়োজন নেই। তাঁরা দেশের সমাজ ও রাষ্ট্রে পূর্ণ মর্যাদার অংশ।

উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিষয়ে ওবামার অবস্থানও তার ইসলাম-সম্পর্কিত বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, ইসলামিক স্টেট বা আইএসআইএল এবং আল-কায়েদার মতো গোষ্ঠী নিজেদের ইসলামের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তারা ইসলাম বা মুসলিমদের রক্ষা করছে না।

বরং তাদের সহিংসতার শিকার মানুষের বিপুল অংশই নিরপরাধ মুসলিম নারী, পুরুষ ও শিশু। এসব গোষ্ঠী ধর্মীয় গ্রন্থের নির্বাচিত অংশকে বিকৃতভাবে ব্যবহার করে হত্যাকাণ্ড ও সন্ত্রাসের যৌক্তিকতা দাঁড় করানোর চেষ্টা করে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলার নামে ইসলামকে সমস্যার মূল কারণ হিসেবে দেখানো উচিত নয়।

এতে মুসলিম আমেরিকানরা বিচ্ছিন্ন ও অপমানিত বোধ করেন এবং উগ্রবাদী গোষ্ঠীগুলোর প্রচারণা শক্তিশালী হয়। তার মতে, সন্ত্রাসবাদ মোকাবিলায় উগ্রবাদী সংগঠনগুলোর ধর্মীয় বৈধতা অস্বীকার করতে হবে এবং একই সঙ্গে মুসলিমদের নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক অবদানকে স্বীকৃতি দিতে হবে। ২০১৬ সালের ২১ জুলাই হোয়াইট হাউসে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওবামা মুসলিম আমেরিকানদের উদ্দেশে বলেন, ঈদ আত্মিক নবায়ন, অন্যের সেবা এবং সমাজের অসহায় মানুষের প্রতি দায়িত্ব পুনর্ব্যক্ত করার সময়।

তিনি কৃতজ্ঞতা, সহমর্মিতা ও উদারতাকে ইসলামের গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে উল্লেখ করেন। মুসলিম পরিবারগুলো যুক্তরাষ্ট্রে বহু প্রজন্ম ধরে বসবাস করুক কিংবা নতুন অভিবাসী হোক—তারা সবাই দেশটির সামাজিক কাঠামোর অপরিহার্য অংশ বলে মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন, কোনো আমেরিকান যেন নিজেকে বিচ্ছিন্ন বা দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে না করেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

মুসলিমসহ সব ধর্মের মানুষের বিরুদ্ধে ঘৃণা, বৈষম্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে। মুসলিম তরুণদের উদ্দেশে তার বার্তা ছিল, তারা যুক্তরাষ্ট্রের সমাজে মূল্যবান ও স্বীকৃত অংশ; তাদের সম্ভাবনার কোনো সীমা নেই। ওবামার এসব বক্তব্যের মধ্যে একটি ধারাবাহিক চিন্তা দেখা যায়।

তিনি একদিকে ইসলামি সভ্যতার ঐতিহাসিক অবদান স্বীকার করেছেন, অন্যদিকে সমসাময়িক মুসলিম সমাজের বৈচিত্র্য ও নাগরিক অবদান তুলে ধরেছেন। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা, বৈষম্যবিরোধিতা এবং উগ্রবাদীদের হাতে ধর্মের অপব্যবহার প্রতিরোধকে তিনি একই আলোচনার অংশ করেছেন। তবে তার বক্তব্যকে মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় রাখা প্রয়োজন।

কায়রো ভাষণে তিনি মুসলিম বিশ্বের সঙ্গে নতুন সম্পর্কের অঙ্গীকার করলেও তার প্রেসিডেন্সির সময়ে আফগানিস্তানে সামরিক অভিযান চলেছে, পাকিস্তানে ড্রোন হামলা হয়েছে, লিবিয়ায় ন্যাটোর সামরিক হস্তক্ষেপ ঘটেছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত অব্যাহত থেকেছে। ফিলিস্তিন প্রশ্নেও তার প্রশাসনের বক্তব্য ও বাস্তব নীতি নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন মহলে সমালোচনা ছিল। ফলে ইসলাম ও মুসলিমদের প্রতি তাঁর ইতিবাচক বক্তব্যকে তার প্রশাসনের সব নীতির প্রতিফলন হিসেবে দেখা যাবে না।

আরেকটি বিষয় লক্ষণীয়, ওবামা নিজে খ্রিষ্টান হিসেবে পরিচয় দিয়েছেন। তার মুসলিম পারিবারিক সূত্র, ইন্দোনেশিয়ায় শৈশবের অভিজ্ঞতা এবং মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা তিনি নিজের বক্তব্যে তুলে ধরেছেন। কিন্তু এসব অভিজ্ঞতা তাকে ইসলামি ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ করে না।

তার বক্তব্য মূলত একজন মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক, ঐতিহাসিক ও আন্তধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রকাশ। সব মিলিয়ে বারাক ওবামার ইসলাম ও মুসলিমদের সম্পর্কে ইতিবাচক বক্তব্যের প্রধান বৈশিষ্ট্য হলো—তিনি ইসলামকে বিশ্বসভ্যতার ইতিহাসের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, মুসলিমদের অবদানকে আমেরিকার জাতীয় জীবনের অংশ বলেছেন, ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছেন এবং সন্ত্রাসবাদকে সমগ্র মুসলিম সমাজের পরিচয় হিসেবে প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। তার বক্তব্যে মুসলিমদের প্রতি শ্রদ্ধা ও বৈষম্যবিরোধী অবস্থানের পাশাপাশি পারস্পরিক দায়িত্ব, ধর্মীয় সহনশীলতা এবং অভিন্ন মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: দ্য হোয়াইট হাউস আর্কাইভ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ইউ.এস. ডিপার্টমেন্ট অব স্টেট, লাইব্রেরি অব কংগ্রেস ও আলজাজিরা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে
সম্পাদকের পছন্দ

রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে

রান্নার গ্যাস এলপিজির বাজার লাগামহীন হয়ে পড়ায় শ্রমজীবী থেকে মধ্যবিত্ত—সব শ্রেণির নাগরিকদের ওপর শুধু ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV