খেলাধুলা

রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে

রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে
রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে
রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সম্পাদকের পছন্দ

মা হারালেন জাগো নিউজের সঞ্জিত সাহা

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আশালতা সাহা (৯০) মারা গেছেন...

রান্নার গ্যাস এলপিজির বাজার লাগামহীন হয়ে পড়ায় শ্রমজীবী থেকে মধ্যবিত্ত—সব শ্রেণির নাগরিকদের ওপর শুধু চাপ ও দুর্ভোগের বোঝা চাপছে না, জন–অসন্তোষের কারণও হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশে তৈরি পোশাকশ্রমিকদের যে আন্দোলন, তাতে বড় রসদ জুগিয়েছে জ্বালানি,...

রান্নার গ্যাস এলপিজির বাজার লাগামহীন হয়ে পড়ায় শ্রমজীবী থেকে মধ্যবিত্ত—সব শ্রেণির নাগরিকদের ওপর শুধু চাপ ও দুর্ভোগের বোঝা চাপছে না, জন–অসন্তোষের কারণও হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশে তৈরি পোশাকশ্রমিকদের যে আন্দোলন, তাতে বড় রসদ জুগিয়েছে জ্বালানি, বিদ্যুৎ ও এলপিজির ঊর্ধ্বমুখী দাম। বাংলাদেশে এলপিজির দাম আশপাশের দেশগুলোর তুলনায় এমনিতেই ৪৫-৫০ শতাংশ বেশি।

টিআইবির প্রতিবেদনে জামায়াতকে নিয়ে তথ্য বিভ্রান্তিকর: গোলাম পরওয়ার
সম্পাদকের পছন্দ

টিআইবির প্রতিবেদনে জামায়াতকে নিয়ে তথ্য বিভ্রান্তিকর: গোলাম পরওয়ার

‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গত ১ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ...

এরপরও বাজারে গিয়ে যদি ভোক্তাদের সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনতে হয়, তাহলে বাজার তদারকি ব্যবস্থা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি না, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের সবচেয়ে বড় অভিঘাত জ্বালানিবাজারের ওপর পড়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ অপেক্ষাকৃত কাছের উৎসগুলো থেকে এলপিজির আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে।

দেশে বর্তমানে আমদানি করা এলপিজির ৮৫ শতাংশই আসছে যুক্তরাষ্ট্র থেকে। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়া ও পরিবহন ব্যয়ের কারণে এলপিজির দাম বেড়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু ইরান যুদ্ধ শুরুর আগে যেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের বিইআরসি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা, সেখানে নভেম্বর মাসে দাম বেড়ে কীভাবে ২ হাজার ৬০ টাকা হতে পারে।

একই বৈশ্বিক বাস্তবতার মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো কীভাবে বাংলাদেশের চেয়ে অনেক কম দামে ভোক্তার কাছে এলপিজি সরবরাহ করতে পারছে, তার স্পষ্ট ব্যাখ্যা সরকারের দেওয়া উচিত। .আরও দুঃখজনক বাস্তবতা হচ্ছে, গত এক মাসে ১২ কেজির এলপিজির দাম দুই দফায় ৪৩৫ টাকা বাড়ানোর পরও বাজার থেকে রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। সর্বশেষ গত নভেম্বর বিইআরসি অস্বচ্ছ প্রক্রিয়ায় এলপিজির দাম নির্ধারণের সময় আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা সব পক্ষের কমিশন বাড়িয়েছে।

শুধু ভোক্তার স্বার্থকেই উপেক্ষা করা হয়েছে। এ বাস্তবতায় বাজারে গিয়ে ভোক্তারা যাতে নির্ধারণ করা দামে রান্নার গ্যাস পান, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। গত দেড় মাসের অভিজ্ঞতা বলছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের বাজার তদারকি ব্যবস্থা কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

দেশে বর্তমানে এক কোটি গ্রাহক রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল। সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা টানা উচ্চ মূল্যস্ফীতিতে এমনিতেই বিপুলসংখ্যক মানুষের প্রকৃত আয় কমে গেছে, দেশে দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। যুদ্ধ, মহামারির মতো বৈশ্বিক বাস্তবতার ওপর আমাদের হাত নেই এটা সত্যি, কিন্তু এলপিজি খাতে সরবরাহসংকট তৈরি করে বারবার করে দাম বাড়ানোর যে কৌশল নিয়ে আসছে, তার কাছে সরকারের আত্মসমর্পণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই জিম্মিদশা থেকে নাগরিকদের মুক্তি দিতে হলে সরকারকে এলপিজি নীতিমালা সংশোধন করা প্রয়োজন। এলপিজির বাজার পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ও আমদানির ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার কারণে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠা করতে গেলে জানুয়ারি মাসে বিপিসির মাধ্যমে এলপিজি আমদানির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার দ্রুত বাস্তবায়ন জরুরি।

একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় এলপিজি মজুত ও বিক্রির নেটওয়ার্ক তৈরি করাও প্রয়োজন। .টানা মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনে যখন নাভিশ্বাস উঠেছে, তখন আমদানিকারক, পরিবেশক, খুচরা বিক্রেতা—যাঁরাই কারসাজি করে অযৌক্তিক মুনাফা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বিকল্প নেই। বিচ্ছিন্নভাবে খুচরা বাজারে এক-দুই দিনের অভিযান কোনো ফলই বয়ে আনবে না।

শুধু এলপিজি নয়, সরকারকে অবশ্যই অত্যাবশ্যকীয় সব পণ্যের ক্ষেত্রে সারা বছর ধরে বাজার তদারকির ব্যবস্থা গড়ে তুলতে হবে। এলপিজির নিয়ন্ত্রণহীন বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ এখনই নিতে হবে।

নতুন এনআইডি পেয়েই প্রবাসীর চোখ ছানাবড়া, তার নামে ১৮ সিম তুলল কে
সম্পাদকের পছন্দ

নতুন এনআইডি পেয়েই প্রবাসীর চোখ ছানাবড়া, তার নামে ১৮ সিম তুলল কে

সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। পরে নিজের নামে একটি ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV