হামজার অপেক্ষায় ইব্রাহিমরা

দেওয়ান হামজা চৌধুরীকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততায় ভুটানের বিপক্ষে খেলেননি হামজা। তবে সামনে শ্রীলংকার ম্যাচে তার খেলার কথা। আগামী ১১ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। গত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম ব...
দেওয়ান হামজা চৌধুরীকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততায় ভুটানের বিপক্ষে খেলেননি হামজা। তবে সামনে শ্রীলংকার ম্যাচে তার খেলার কথা।
আগামী ১১ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। গত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম বললেন, হামজা এলে দল বদলে যাবে। ভুটানের বিপক্ষে ১-০ গোলে পাওয়া জয়ে ম্যাচে ব্যবধান গড়ে দেন বদলি হিসেবে মাঠে নামা ফরোয়ার্ড ইব্রাহিম।
এই ম্যাচের আগে অধিনায়ক তপু বর্মণ বলেছিলেন, হামজাকে জয় উপহার দিতে চান তারা। পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েই সাফ শুরু করেছে বাংলাদেশ। শ্রীলংকা ম্যাচের আগে হামজা যোগ দিলে দলের শক্তি বাড়বে।
আজ শুক্রবার সন্ধ্যায় এবিজে ফুটবল গ্রাউন্ডে অনুশীলন শেষে ইব্রাহিম বলেন, ‘আমাদের যারা বাইরে আছে, ওরা এলে অবশ্যই আমাদের দল (শক্তিশালী হবে); আপনারা সবাই জানেন হামজা ভাই এলে অবশ্যই দলের মোমেন্টাম (আবহ) সব বদলে যাবে। ভুটানের বিপক্ষে গোল করে জয় পাওয়ার পর কাঁদছিলেন ইব্রাহিম। ম্যাচশেষে তার কান্নার রহস্য কী ছিল।
ইব্রাহিম বিষয়টি খোলাসা করলেন, ‘অনেকদিন ধরে আমি টিমের মধ্যে আসা যাওয়ার মধ্যে ছিলাম। মাঝে মধ্যে টিমে থাকলে খেলতে পারতাম না। আসলে গোল করার পরে ওই খারাপ মোমেন্টগুলো বেশি মনে পড়ছিল।
খারাপ মানে মোমেন্টের মধ্যে গেছি। আমি সবসময় ওটাই কাজ করছিল গোলের পরে। গোল করার আত্মবিশ্বাস ছিল ইব্রাহিমের মধ্যে।
মাঠের বাইরে থেকেই ম্যাচ ভালোভাবে রিড করতে পেরেছিলেন এই ফরোয়ার্ড। ইব্রাহিম বলেন, ‘গোল করার জন্য কিছু মোমেন্ট দরকার হয়। ওইগুলো আপনার আগে থেকেই রিড করতে হয়।
আমি যখনই বুঝতে পারছিলাম ডি বক্সে বল যাচ্ছে। কিন্তু ফিনিশ হচ্ছে না। আমার টার্গেট ছিল যে, আমি যদি এখানে থাকি ওই মোমেন্টে থাকি, যেকোনো মোমেন্টে আমি একটা দুইটা বল পাবো।
আর যদি সেটি ভালোভাবে ফিনিশ করতে পারি, গোল করতে পারব। আমি এটাই ট্রাই করেছি যে, বল রিড করছিলাম, কখন বলটা আমার কাছে আসবে ডি বক্সের ভিতরে। ভুটানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ কিংবা ভারত হতে পারে। তাদের বিপক্ষে গোল করার প্রস্তুতি প্রসঙ্গে ইব্রাহিম বলেন, ‘ফরোয়ার্ড লাইনের প্লেয়ার হিসেবে সব সময় চাইব যে, টিমকে জেতানোর। যদি সুযোগ পাই গোল করা অথবা গোল করানো যেকোনো একটাতে অবদান রাখতে চেষ্টা করব।
আর আমাদের টার্গেট ম্যাচ বাই ম্যাচ হিসাব করা। আমাদের প্রতিপক্ষ যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়ার সাথে যেভাবে কোচ ইন্সট্রাকশন দেয় ওইভাবে খেলার চেষ্টা করব। আর যদি মালদ্বীপ হয় তাহলে ওইভাবেই খেলব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
হামজার অপেক্ষায় ইব্রাহিমরা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।