খেলাধুলা

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

ছবি: এআইপরীক্ষাকেন্দ্রিক ও গতানুগতিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরো সৃজনশীল, আনন্দময় ও যুগোপযোগী করে তুলতে নতুন একগুচ্ছ উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ (STEM) শিক্ষা প্রবর্তন, হাতে-কলমে শিখন এবং শিক্ষামূলক খ...

ছবি: এআইপরীক্ষাকেন্দ্রিক ও গতানুগতিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরো সৃজনশীল, আনন্দময় ও যুগোপযোগী করে তুলতে নতুন একগুচ্ছ উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ (STEM) শিক্ষা প্রবর্তন, হাতে-কলমে শিখন এবং শিক্ষামূলক খেলাধুলার মাধ্যমে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে গণসাক্ষরতা অভিযান ও নেট্জ-বাংলাদেশের যৌথ আয়োজনে ‘প্রাথমিক স্তরে STEM শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন।

US jails two Chinese nationals for spying
সম্পাদকের পছন্দ

US jails two Chinese nationals for spying

Liren Lai and Yuance Chen admitted to facilitating 'dead drop' cash payments worth at least $30,000 ...

প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের এই যুগে শিশুদের স্বাভাবিক কৌতূহল এবং সমালোচনামূলক চিন্তাশক্তি ধরে রাখা জরুরি। ভবিষ্যতের কর্মক্ষেত্রের পরিবর্তনশীল চাহিদা মোকাবিলায় শিক্ষার্থীদের শুধু তথ্য জানা নয়, বরং তথ্য বিশ্লেষণ, সমস্যা সমাধান এবং নতুন কিছু শেখার সক্ষমতা অর্জন করতে হবে। শিক্ষকদের বেতন ও মর্যাদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, শিক্ষকদের বেতনকে সম্পূর্ণ পর্যাপ্ত মনে করার কোনো অবকাশ নেই।

শিক্ষকতাকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে তিনি জানান, আগামী প্রজন্মের জন্য সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের এই পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের যথাযথ সম্মান, সামাজিক মর্যাদা এবং আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আনন্দময় ও কার্যকর শিখন পরিবেশ তৈরির রূপরেখা তুলে ধরে তিনি জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা (Learning-based Games) ডিজাইনের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলা, গণিত ও বিজ্ঞানের মতো বিষয়গুলো শিশুদের কাছে আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে।

পাশাপাশি, পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রেণিকক্ষে শিক্ষামূলক খেলনা (Learning Toys) ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে এবং স্থানীয়ভাবে মানসম্মত শিক্ষাসামগ্রী তৈরিতে দেশীয় উৎপাদনকারীদের যুক্ত করা হবে। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, এনসিটিবির সদস্য (প্রাথমিক) প্রফেসর মো. নুরুন্নবী আলম এবং নেট্জ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম।

সভাপতির সমাপনী বক্তব্যে প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে সব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী ‘স্টেম’ শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানানো হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

শাল্লায় মাদক সম্রাজ্ঞীর বাড়িতে হামলা, অপপ্রচারের অভিযোগ
সম্পাদকের পছন্দ

শাল্লায় মাদক সম্রাজ্ঞীর বাড়িতে হামলা, অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদা খাতুন উজ্জলার (৪০) বসতবাড়িতে উত্তেজিত জনতার হ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV